বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
নির্বিঘ্নে পূজা সম্পন্নে আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ ব্যাটিং ধসের পর হাল ধরেছেন সাইফ-ইমন শান্তিপ্রিয়ভাবে পূজা করতে পেরে কৃতজ্ঞতা জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা : মৎস্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ চা-রুটিতে নির্ভরতা, পুষ্টিহীন হয়ে পড়ছে গাজার শিশুরা রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

শিক্ষা খাতে বাজেট আরো বাড়ানো উচিত : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ১৪১ Time View

ডেসক নিউজ : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ২০০৬ সালে দেশের জাতীয় বাজেট যা ছিল, এখন শিক্ষা খাতের বাজেট তার চেয়েও অনেক বেশি। শিক্ষায় আমরা অনেক বিনিয়োগ করছি। আরও বিনিয়োগ করতে হবে। আজ বৃহস্পতিবার (৯ জুন) রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ স্কুলে বিজ্ঞান মেলার উদ্বোধনকালে এ কথা বলেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, বড় বড় যেসব মেগা প্রকল্প হচ্ছে, যেগুলো আমাদের যোগাযোগের জন্য, এগিয়ে যাওয়ার জন্য দরকার, তেমনি পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রয়োজন শিক্ষা এবং সেটিই হবে আমাদের সবচেয়ে বড় মেগা প্রকল্প।

নতুন শিক্ষাক্রম প্রসঙ্গে ডা. দীপু মনি বলেন, নতুন জাতীয় শিক্ষাক্রমে শিক্ষক হবেন গাইড। শিক্ষার্থীদের আন্দনময় শিক্ষায় প্রবেশ করতে পরিচালকের ভূমিকা পালন করবেন শিক্ষকরা। কীভাবে আনন্দ করে পড়া যায় শেখা যায়, বোঝা যায়, শিক্ষাকে সবার জন্য সহজ করে দেওয়া, আনন্দময় করে দেওয়ার জন্যই শিক্ষায় সেই পরিবর্তন আনতে চাই। আমরা সবাইকে সঙ্গে নিয়ে শিক্ষাকে আনন্দময় করতে চাই, শিক্ষায় পরিবর্তন আনতে চাই।

 

 

কিউএনবি/আয়শা/০৯.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit