শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

বাজেট অধিবেশন শুরু

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ জুন, ২০২২
  • ১২১ Time View

ডেস্ক নিউজ : একাদশ জাতীয় সংসদের ১৮তম ও ২০২২ সালের বাজেট অধিবেশন রোববার বিকেল ৫ টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়।

এসময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা যোগ দেন। এছাড়া আজকের অধিবেশনে বেশি সংখ্যক এমপি যোগ ‍দিয়েছেন। তবে বিদেশে চিকিৎসারত থাকায় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ অনুপস্থিত রয়েছেন।

অধিবেশন শুরুর আগে সংসদের কার্যউপদেষ্টা অনুষ্ঠিত হয়। বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী এ অধিবেশন ৪ জুলাই পর্যন্ত চলবে। তবে স্পিকার চাইলে সংসদের অধিবেশন বাড়াতে বা কমাতে পারবেন।

শুরুতে স্পিকার সভাপতিমণ্ডলী মনোনয়ন করেন। এ অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন-  শামসুল হক টুকু, এ বি তাজুল ইসলাম, মুহিবুর রহমান মানিক, মুজিবুল হক চুন্নু, শামীমা আক্তার খানম।

স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তাদের মধ্যে অগ্রবর্তীজন অধিবেশনে সভাপতিত্ব করবেন। সভাপতিমণ্ডলীর মনোনয়নের পর স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুনের পর বিস্ফোরণে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে সংসদ। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। 

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সাবেক সংসদ সদস্য জুবেদ আলী, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী গৌতম চক্রবর্তী, বি এম নজরুল ইসলাম, শাহ জিকরুল আহমেদ, খন্দকার আবদুল জলিল, আশিকা আকবর, পারভীন সুলতানার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

এছাড়া একুশের গানের রচয়িতা, কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজি এ কে এম সামসুদ্দিন, আবৃত্তিশিল্পী হাসান আরিফ, কিশোরগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি শাহ আজিজুল হক, চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল পাশা, রংপুরের পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান দুলু ও মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী কাজী একরাম উল্লাহ, সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল, বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।

কিউএনবি/অনিমা/০৫.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit