মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম

দৌলতপুরে স্বেচ্ছা সেবক লীগ নেতার উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২১১ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে রাস্তার কাজে অনিয়মের প্রতিবাদ করায় আওয়ামী স্বেচ্চা সেবক লীগ নেতার উপর হামলা হয়েছে। এঘটনার প্রতিবাদে হামলার শিকার স্বেচ্চা সেবক লীগ নেতা ও মরিচা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক শনিবার সকাল ১০ টার সময় উপজেলার আল্লার দর্গা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।

লিখিত বক্তব্যে উপজেলার আওয়ামী স্বেচ্চা সেবক লীগের সদস্য আব্দুর রাজ্জাক জানান, উপজেলার মাজদিয়াড় কান্দির পাড়া আরজেত হাজীর মোড় হতে কান্দির পাড়া ইউনুচ প্রামাণিকের বাড়ী পর্যন্ত ১ কিঃমিঃ রাস্তাটি ”গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি)করণ” কাজটি কুষ্টিয়ার আরিফ নামে এক ঠিকাদার পায়, বরাদ্দের পরিমান ৫৩,৭৯,৯০০/= (তিপান্ন লাখ উনআশি হাজার নয় শত) টাকা । কাজটি এলাকার মিলন ও ৭নং ওর্য়াডের প্রদীপ মেম্বর কিনে নিয়ে নিম্ন মানের ৩নং ইট দিয়ে কাজ শুরু করে।

এঘটনায় আমি ও এলাকাবাসী প্রতিবাদ করলে শুক্রবার বেলা ১২টার দিকে চান্দু প্রামানিকের ছেলে মিলন ও ৭নং ওর্য়াডের প্রদীপ মেম্বর সহ আরো ৫/৬ জন ৩ টি মটর সাইকেল নিয়ে মাজদিয়াড় গ্রাম থেকে আমাকে ধাওয়া করে এসময় আল্লার দর্গা মাষ্টার পাড়ায় আমি নিজ বাসার সামনে মটর সাইকেল থেকে নামলে, তারা ৬ জন মিলে আমাকে কিল-ঘুষি মেরে আহত করে আমার কাছে থাকা ৭০,৫১২ টাকা ছিনতায় করে, এ সময় আমার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে তারা পালিয়ে যায়। তারা দলীয় প্রভাব খাটিয়ে প্রকৌশলীকে ম্যানেজ করে নিম্নমানের ইট ও নাম মাত্র বালি দিয়ে অনিয়ম ও দূনীতির আশ্রয় নিয়ে কাজ করে সরকারী টাকা আত্বসাত করার চেষ্টা করছে।

এলাকাবাসীর দাবী এ ভাবে কাজ করলে রাস্তা অল্প দিনের মধ্যে ভেঙ্গে-চুরে নষ্ট হয়ে যাবে। আমি ঐ দিন ইটের ছবি উঠায়, নিম্ন মানের ইট ও বালি কম দিয়ে অনিয়ম করে রাস্তার কাজ করা হচ্ছে,এ কাজের তীব্র প্রতিবাদ জানায়। এ ব্যাপারে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দায়ের করেছে তবে কোন ফল হয়নি। আমি এ ব্যাপারে দৌলতপুর থানায় অভিযোগ দায়ের করেছি। প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তদন্ত পূর্বক আমি ন্যায় বিচার প্রার্থনা করছি। এসময় সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit