বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

পদ্মা সেতুর উদ্বোধন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালীর শ্রেষ্ঠ অর্জন—-মির্জা আজম এমপি

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৬৫ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বিভিন্ন চড়াই উৎরাই, বাঁধা বিপত্তি ও ষড়যন্ত্র মোকাবেলা করে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত পদ্মা সেতুর উদ্বোধন দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাঙালী জাতির শ্রেষ্ঠ অর্জন। শনিবার শরীয়তপুর সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম এমপি একথা বলেন। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে সভা পরিচালনা করেন। এই সময় বিশেষ অতিথি ছিলেন সরকারের পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি, বাংলাদেশ আওয়ামীলীগ শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য ইকবাল হোসেন অপু এমপি, সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

এই সময় জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, সকল উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সম্পাদক, জেলা আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও আওয়ামীলীগের মনোনয়নে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রগণ উপস্থিত ছিলেণ। প্রধান অতিথির বক্তব্যে মির্জা আজম আরও বলেন, আমরা শরীয়তপুর জেলা, বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের মেয়াদ উত্তীর্ন কমিটির সম্মেলন করার লক্ষে এ সভা আহবান করেছিলাম। কিন্তু বর্তমানে আমাদের সামনে এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করে আপনাদের পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার কাঠাল বাড়ীতে জনসভা করবেন। সে সভায় বাংলাদেশ আওয়ামীলীগ ১০ লক্ষ লোকের সমাবেশ ঘটিয়ে ইতিহাসে স্থান করে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে পদ্মা সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার পর থেকেই ১৫ আগস্টে জাতির পিতার খুনি জিয়াউর রহমানের দল বিএনপি নানা ধরণের ষড়যন্ত্র শুরু করেছে।

তারা প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল শ্লোগান দিয়ে দেশের ভাবমুর্তি নষ্টের চক্রান্ত করছে। আওয়ামীলীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে এ ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। ২০০৪ সালের ২১ শে আগস্ট আমাদের নেত্রীকে হত্যার জন্য গ্রেনেড হামলা করেছে। এখন আবার জাতির শ্রেষ্ঠ অর্জন পদ্মা সেতুর উদ্বোধন বাধাগ্রস্থ করার জন্য ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়েছে। আল্লাহ সহায় থাকলে আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানের বিশাল অর্জন জাতি শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করবে।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit