মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম

দৌলতপুরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৪৯ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি নেতৃবৃন্দ হত্যার হুমকি ও কটুক্তি করার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়।

বিক্ষোভ মিছিলটি দৌলতপুর থানা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বর বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য ও দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ, সাইফুল ইসলাম শেলি দেওয়ান, দৌলতপুর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, সরদার তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সরদার আতিয়ার রহমানসহ দৌলতপুর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit