বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে চাটমোহরে আ’লীগের বিক্ষোভ

Reporter Name
  • Update Time : শনিবার, ৪ জুন, ২০২২
  • ১৭৩ Time View

ডেস্ক নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপি, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের কটূক্তি এবং হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে চাটমোহর আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলে মুক্তিযোদ্ধা, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শনিবার সকাল ১১টায় থানা বাজার এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। এরপর বিক্ষোভ মিছিলটি পুরো শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে শহিদ মিনার চত্ত্বরে প্রতিবাদ সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা মাহাবুব এলাহী বিশু, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এসএম মোজাহারুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক মেহেদি হাসান হিমু প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৪.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit