রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

২০০ আরোহীসহ রাশিয়ার উড়োজাহাজ আটকে দিল শ্রীলংকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকার রাজধানী কলম্বোয় রাশিয়ার যাত্রীবাহী উড়োজাহাজ আটকে দেওয়া হয়েছে। উড়োজাহাজটিতে প্রায় ২০০ আরোহী ছিল। বৃহস্পতিবার উড়োজাহাজটি কলম্বো ছেড়ে যাওয়ার কথা ছিল। খবর বিবিসির। এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, কলম্বোর বন্দরনায়েক আন্তর্জাতিক বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দর ছাড়ার ঠিক আগে কলম্বোর বাণিজ্যিক আদালতের নির্দেশে উড়োজাহাজটি আটকে দেওয়া হয়।

শ্রীলংকায় আটকেপড়া উড়োজাহাজটি অ্যারোফ্লোটের। এটি রাশিয়ার সবচেয়ে বড় বিমান সংস্থা। ইউক্রেনে রাশিয়ার হামলার পর নিষেধাজ্ঞার মুখে গত মার্চে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছিল অ্যারোফ্লোট। তবে এপ্রিলে কলম্বোর সঙ্গে আবার বিমান চলাচল শুরু করে সংস্থাটি। মস্কোর কাঁধে চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সঙ্গে রাশিয়ার উড়োজাহাজ আটকে দেওয়ার কোনো সংযোগ আছে কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ওই উড়োজাহাজের সব যাত্রী ও ক্রুকে হোটেলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বন্দরনায়েক বিমানবন্দর কর্তৃপক্ষ।

এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলে হামলা আরও জোরদার করেছে রাশিয়া। এ অঞ্চলে সেভেরোদোনেৎস্ক শহরে নিজেদের অবস্থান আরও বিস্তৃত ও দৃঢ় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। দোনবাস অঞ্চলে নিজেদের এই সামরিক অভিযানে বড় বিজয় দাবির আরও কাছে পৌঁছে যাচ্ছে তারা। লুহানস্ক অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, পূর্বাঞ্চলীয় সেভেরোদোনেৎস্ক শহরের রাস্তায় রাস্তায় এখন লড়াই চলছে। অবশ্য রুশ বাহিনী শহরের ৮০ ভাগ দখলে নিয়েছে। তিনি বলেন, কিছু সড়কে আমাদের প্রতিরোধকারীরা সফল হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৩.০৬.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit