বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম
ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরা বেশি নির্যাতনের শিকার: রিজভী নেপালের জেন জি আন্দোলনের এক বছর: কী বদলেছে, আর কী এখনো অধরা? প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কুলে চারা বিতরণ। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদবিতে ‘মহামান্য’ ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর নেত্রকোণা সরকারি কলেজের বিতর্ক উৎসব অনুষ্ঠিত পাটওয়ারীর নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া ঠিক হয়নি: রাশেদ গাজীপুরকে শব্দদূষণমুক্ত করতে বাইকারদের সাইলেন্ট র‍্যালি জরিমানার মুখে পাকিস্তানি ক্রিকেটার জয়ের রাতেও ভিনিসিয়ুসকে দুয়োধ্বনি

আশুলিয়ায় ভুল অপারেশনে রোগীর মুত্রথলি কর্তন; এক মাস পর নারীর মৃত্যু 

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১২৬ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় ভুল অপারেশনের এক মাস পর রহিমা বেগম (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। জরায়ু টিউমার অপারেশন করার সময় মুত্রথলি কেটে ফেলায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের পরিবারের। 

বুধবার রাত সোয়া  ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারী মারা যায়। এরআগে গত ২৭ এপ্রিল আশুলিয়ার জামগড়া ৬ তলা এলাকার দি ল্যাব এইড নামের একটি বেসরকারি হাসপাতালে তার ভুল অপারেশন করেন ডাঃ ফৌজিয়া আক্তার। ঘটনার ১৮ দিন পর ঢাকা মেডিকেল কলেজে দ্বিতীয় দফায় অপারেশন হয় তার। নিহত রহিমা আক্তার বাগেরহাটের রেজাউল সিকদারের স্ত্রী। তিনি পরিবারসহ জামগড়ার একটি ভাড়া বাসায় থাকতেন। 
নিহতের ছেলে সম্রাট জানান, দীর্ঘদিন ধরেই তার মা রহিমা বেগম জরায়ু সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা নিতে গত মাসের ২৭ এপ্রিল আশুলিয়ার ছয়তলা এলাকার “দি ল্যাব এইড” হাসপাতালে তার মাকে নিয়ে যাওয়া হয়। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জরায়ু টিউমার অপারেশন করতে হবে বলে হাসপাতাল থেকে জানানো হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসক ডাঃ ফৌজিয়া আক্তার তার মায়ের জরায়ু অপারেশন করেন।অপারেশনের পর তার মায়ের অবস্থা আরো খারাপ হয়ে পড়ে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওই হাসপাতাল থেকে তার মাকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাপাতালে রেফার্ড করা হয়। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক  তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এভাবে প্রায় ১৮দিনে সাড়ে ৩লাখ খরচের পর পরীক্ষা শেষে ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকরা আবার একটি অপারেশন করেন। অপারেশনের পর চিকিৎসকরা জানান, আগের অপারেশনটি ভুল করে রোগীর মুত্রথলি কেটে অনত্র লাগিয়ে দেওয়া হয়েছিল। ফলে রোগীর প্রস্রাব বন্ধ হয়ে গিয়েছিল।
নিহতের স্বামী রেজাউল সিকদার বলেন, হাসপাতালে নেওয়ার সাথে সাথেই বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরে তাদের হাসপাতালে অপারেশনের কথা বললে আমরা রাজি হই। এর পর ডাঃ ফৌজিয়া আক্তার আমার স্ত্রীর জরায়ু টিউমার অপরেশন করেন। এসময় জরায়ু টিউমার অপারেশন করতে গিয়ে ভুলবশত মুত্রথলি কেটে অনত্র লাগিয়ে দেন। তিনি অভিযোগ করে বলেন, অপারেশনের পর কর্তব্যরত চিকিৎসক ভূল অপারেশন বুঝতে পেরেও বিষয়টি গোপন রেখেছেন। আমার স্ত্রীর মৃত্যুর সকল দায়ভার ল্যাব এইড হাসপাতালের। 
এ বিষয়ে “দি ল্যাব এইড”হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, রোগীর স্বজনদের সাথে গত কয়েক দিন আগে আমাদের আপোষ মীমাংসা হয়ে গেছে। একটু ভুল বোঝাবুঝি ছিল, তা ছাড়া কিছুই না। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা বলেন, এধরনের কোন অভিযোগ এখনো পাইনি, তবে অভিযোগ পেলে তদন্ত করে উক্ত হাসপাতালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

কিউএনবি/অনিমা/০২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১.৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit