মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

কিশমিশ-এর সাকসেস পার্টির সেলিব্রেশনে দেব-রুক্মিণী

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৯০ Time View

বিনোদন ডেস্ক : গল্পে টিনটিন আর রোহিনী চরিত্রে দেব-রুক্মিণী আর তাদের দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প কাছে টেনেছে ভ্ক্তদের। সম্প্রতি সিনেমাটি মুক্তি পাওয়ার পর থেকেই টালিউডের লাভ স্টোরিতে ভাসছেন ভক্তরা। সিনেমাটিকে ঘিরে দর্শকের কৌতূহলও ছিল তুঙ্গে এবং সে কৌতূহল এবং প্রত্যাশা অবশ্য ধরে রেখেছে ‘কিশমিশ’ সিনেমাটি। সেই উচ্ছ্বাসই প্রকাশ পেয়েছে এই জুটির সোশ্যাল মিডিয়ায়।

ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে তাদের শেয়ার করা এক নতুন ভিডিও। যেখানে কিশমিশের সাকসেস পার্টির সেলিব্রেশনে মেতেছেন দেব-রুক্মিণী। সিনেমাটিকে ঘিরে দেবের প্রত্যাশাও ছিল ব্যাপক। এ প্রসঙ্গে দেব মন্তব্য করেন, ‘এখন আর রিজিওনাল সিনেমা বলে কিছু নেই। সব সিনেমাই জাতীয় স্তরের। যার কারণে প্রতিযোগিতাও বেশি। তিনি মনে করেন, একই ধাঁচের ছবিতে আটকে থাকলে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাই প্রয়োজন ভিন্ন ধাঁচের সিনেমা। আর সাম্প্রতিক সময়ে বাংলা সিনেমায় লাভ স্টোরির অভাব।

দেবের প্রত্যাশা ছিল সিনেমায় দেবের বিশেষ লুক আর চ্যালেঞ্জিংপারফরম্যান্স দর্শকের টেনে নিয়ে আসবে প্রেক্ষাগৃহে। হয়েছেও এমনটাই। তারই জেরে এবার সাকসেস পার্টির সেলিব্রেশনে মেতেছেন দুজন। অনেকটা সময় বিরতির পর দেব-রুক্মিণীর রসায়ন ‘কিশমিশ’ সিনেমার মাধ্যমে পর্দায় তুলে ধরেছেন রাহুল মুখার্জি। অভিনয়ের পাশাপাশি এ সিনেমাটি প্রযোজনা করেছেন দেব। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের ব্যানারে নির্মিত হয়েছে ‘কিশমিশ’।

তথ্যসূত্র: টিভি৯

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit