মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
দর্শককে বল মেরে চায়না ওপেন থেকে বহিষ্কার মেদভেদেভ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস আজ ভারতভাগের পর প্রথমবার আসাম থেকে ঢাকার আন্তর্জাতিক নৌপথে পণ্য পরিবহন হুতিদের ধারাবাহিক হামলা : সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক-পাকিস্তান হুথিদের হটিয়ে মোখা শহরের নিয়ন্ত্রণ নিল ইয়েমেনের সরকারি বাহিনী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ দারিদ্র্যের সুযোগ নিয়ে কিডনি বিক্রি, নেপালের এক গ্রামের করুণ গল্প মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তুর চেষ্টার পর সৌদিতে দ্রুত সেনা মোতায়েনের সিদ্ধান্ত ইয়েমেনে সংঘাত : সৌদির নিরাপত্তা নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলের ওপর গুপ্তচরবৃত্তি, এফবিআইয়ের হাতে আটক ১

হাবিপ্রবিতে প্রজেক্ট এক্সিবিশন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ক্লাব অব এইসএসটিইউ-এর আয়োজনে ‘প্রজেক্ট এক্সিবিশন ২.০’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি’তে এই প্রদর্শনীর উদ্বোধন করেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান। 

ইসিই ক্লাব অব এইসএসটিইউ-এর সভাপতি প্রফেসর ড. মাহাবুব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর মো. মেহেদী ইসলাম। প্রদর্শনীর উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান বলেন, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

সোনার বাংলা বিনির্মাণে তথ্য ও প্রযুক্তি নির্ভর দক্ষমানব সম্পদ জরুরি। প্রধানমন্ত্রী যে উদ্দেশ্য নিয়ে হাবিপ্রবিসহ অন্যান্য বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো স্থাপন করেছিলেন তার সুফল এখন পেতে শুরু করেছি। আমাদের রোবটিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ এসব বিষয়ের ওপর আরও গুরুত্ব আরোপ করতে হবে। বক্তব্য শেষে ভাইস-চ্যান্সেলর প্রদর্শনীতে অংশ নেওয়া সবগুলো প্রজেক্ট ঘুরে ঘুরে দেখেন এবং প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

 

 

কিউএনবি/আয়শা/০১.০৬.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit