মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

নওগাঁয় ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অপরাধে জরিমানা

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ১৭৮ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার আমইতাড়া এবং ফতেপুর এলাকায় সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভ্রামামান আদালত পরিচালনা করে ক্ষতিকর ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অপরাধে ৫ জন ব্যক্তিকে প্রায় ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করে। 

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প থেকে প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, র‌্যাব-৫, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং ভ্রাম্যমান আদালতের ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণপতি রায় এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ধামইরহাট উপজেলার আমইতাড়া এবং ফতেপুর এলাকায় অভিযান পরিচালনা করে  ক্ষতিকর ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিপনন করার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা মোতাবেক মৃত তফির উদ্দিন এর ছেলে মোঃ সামসুজ্জামান(৫০) কে দশ হাজার টাকা, মোঃ মমতাজ উদ্দিন এর ছেলে মোঃ মনিরুজ্জামান (৫৫) কে পাঁচ হাজার টাকা,  মৃত রমেজ উদ্দিন এর ছেলে মোঃ আমিনুল ইসলাম (৪৩) পাঁচ হাজার টাকা, মোঃ আমজাদ হোসেন এর ছেলে মোঃ আব্দুল কুদ্দুস (৪৫) কে দশ হাজার টাকা এবং মোঃ আব্দুল আজিজ মিয়া এর ছেলে মোঃ আব্দুর রহিম(৩০) কে তিন হাজার টাকা করে জরিমানা প্রদান করেন এবং অস্বাস্থ্যকর খাবার ক্ষতিকারক খাদ্য রং,ছত্রাক ভেজাল মিষ্টি, জিলাপী,খুরমা, দই, ভেজাল পাম তেল ইত্যাদি ধ্বংস করেন। উল্লেখ্য যে, উক্ত ৫ জন ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও বিপণনকারী খাদ্য উৎপাদন এর পরিবেশ মানসম্মত ও স্বাস্থ্যকর না করা পর্যন্ত তাদের কারখানা বন্ধ রাখতে ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন ।

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit