সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি থেকে মাইন পরিষ্কার করতে ন্যাটোর সহায়তার আশ্বাস : ট্রাম্প হরমুজকে শত্রুদের ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি ইরানের যুক্তরাষ্ট্রের কোন শর্তগুলো মানেনি ইরান, জানাল হোয়াইট হাউস ডোপ কাণ্ডে দুই বছরের নিষেধাজ্ঞায় মাবিয়া বিয়ানীবাজারে দুবাগ স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের পুরস্কার বিতরণ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের মার্কিন দাবি অস্বীকার ইরানের সামরিক বাহিনীর বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জার্মানি ও সুইডেন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক আশা ভোসলের কোন গান সেরা, জানালেন তিন সঙ্গীতশিল্পী পহেলা বৈশাখে উন্মাতাল হবে রাজধানী

রাশিয়ার ওপর সেই নিষেধাজ্ঞা দিতে পারল না ইইউ

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কূটনৈতিক একটি সূত্র জানিয়েছে, রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি ইউরোপীয় ইউনিয়নের দূতরা। রোববার রাতে তেল নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা হয়। কিন্তু সেটি আলোর মুখ দেখেনি। এরপর সোমবার ফের এ বিষয়টি নিয়ে কথা হয়। কিন্তু তারপরও বিষয়টি নিয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি সদস্য দেশগুলো। তেল নিষেধাজ্ঞা নিয়ে বেশ কয়েকটি বিকল্প আলোচনা করা হয়েছিল। এরমধ্যে ছিল প্রথমে সমুদ্রজাত তেল আমদানি বন্ধ এরপর পাইপলাইনের ওপর নিষেধাজ্ঞা। 

ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা এখন আশা করছেন সোমবার সন্ধ্যায় নেতাদের মধ্যে যে বৈঠক হবে সেখানে তারা নিষেধাজ্ঞার বিষয়ে একমত হবেন। তবে গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ সম্ভাবনা একদম নেই বললেই চলে। কারণ আলোচনার এজেন্ডাতে এটি রাখা হয়নি। কিছু দেশ হয়ত আবার নিষেধাজ্ঞার বিষয়টি তুলবে আলোচনার টেবিলে অথবা দ্বিপাক্ষিকভাবে কথা বলবে। এদিকে রাশিয়ার তেলের ওপর ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞা দিতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। 

রাশিয়ার তেলের নিষেধাজ্ঞার ওপর মূলত বাধ সেধেছে হাঙ্গেরি। কারণ তারা রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে না। অন্যদিকে স্লোভাকিয়া এবং চেক রিপাবলিক জানিয়েছে, তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হলেও তাদের যেন কয়েক বছরের সময় দেওয়া হয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ইউরোপীয়ান কাউন্সিলের কাছে গত সপ্তাহে চিঠি পাঠিয়ে বলেছিলেন, এবারের আলোচনায় যেন তেল নিষেধাজ্ঞার বিষয়টি উত্থাপিত না করা হয়। কারণ এতে করে তাদের মধ্যে বিভক্তির বিষয়টি আরও প্রকাশ পাবে। 

সূত্র: বিবিসি

 

 

কিউএনবি/আয়শা/৩০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit