শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
পূর্বধলায় কালো পতাকা ঝটিকা মিছিল নেত্রকোণায় সাত দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু নেত্রকোণায় বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধে ভ্রাম্যমাণ আদালত রোনালদোর ৯৭৭তম গোল: টানা ২৫ মৌসুমে গোলের অনন্য কীর্তি কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ দুর্গাপুরে জামাইয়ের হাতে শাশুড়ি খুন, আটক ৩ শার্শার বুরুজ বাগান বালিকা বিদ্যালয়ে তানজিরুল ইসলাম খান সভাপতি নির্বাচিত হয়েছেন শার্শায় সাংবাদিক জামাল উদ্দিন হত্যাসহ ১৮ মামলার আসামী উকিল মল্লিক গ্রেফতার পাহাড়ি বৈদ্যের কাছে চিকিৎসা নিতে এসে, রাঙামাটিতে অব. ক্যাপ্টেনের মৃত্যু নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীদের পুরস্কার ও বস্ত্র বিতরণ

চালের বাজার অস্থির, এক মাসে পাঁচ দফায় দাম বেড়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪২৫ Time View

ডেস্কনিউজঃ বোরো ধানের ভরা মৌসুমেও অস্থির কুষ্টিয়ার চালের বাজার। হু হু করে বাড়ছে সব ধরনের চালের দাম। গত এক মাসেরও কম সময়ে কুষ্টিয়ায় চালের দাম পাঁচ দফায় কেজিপ্রতি চার টাকা বেড়েছে। দু-একদিন পরপরই চালের দাম বাড়ছে।

ঈদের এক-দুদিন আগে থেকেই কুষ্টিয়ায় চালের দাম বৃদ্ধি শুরু হয়। ঈদের পর দাম আরও বেড়েছে। সর্বশেষ সোমবার (২৩ মে) কুষ্টিয়ার বাজারে সব ধরনের চালের দাম কেজিপ্রতি এক টাকা বেড়েছে। এ নিয়ে গত এক মাসেরও কম সময়ে কুষ্টিয়ার বাজারে পাঁচ দফায় চালের দাম বাড়লো।

বর্তমানে কুষ্টিয়ার চালের বাজারে অটো রাইচ মিলে ভাঙানো মিনিকেট চাল ৬৪ টাকা কেজি, সাধারণ মিনিকেট ৬৩ টাকা, অটো রাইচ মিলে ভাঙানো কাজললতা ৫৬ টাকা, অটো রাইচ মিলে ভাঙানো বাসমতি ৭৬ টাকা, সাধারণ বাসমতি ৭৫ টাকা, অটো রাইচ মিলে ভাঙানো কাটারীভোগ ৭২ টাকা, নাজিরশাইল ৭৮ টাকা ও অটো রাইচ মিলে ভাঙানো পাইজাম ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এর আগে গত ১৯ মে অটো রাইচ মিলে ভাঙানো মিনিকেট চাল ছিল ৬৩ টাকা, সাধারণ মিনিকেট ৬০ টাকা, অটো রাইচ মিলের কাজললতা ৫৬, কাজললতা সাধারণ ৫২, অটো রাইচ মিলের বাসমতি ৭৫ টাকা, বাসমতি সাধারণ ৭২ টাকা, কাটারীভোগ অটো রাইচ মিল ৭২, নাজিরশাইল ৭৮ ও পাইজাম ৪৬ টাকা।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী মা স্টোরের মালিক কিরণ বলেন, ‘দীর্ঘদিন ধরে চালের ব্যবসা করছি। কিন্তু বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম এ রকম দফায় দফায় বৃদ্ধি পেতে কখনও দেখা যায়নি।’

তিনি জানান, গত কয়েকদিন আগে কুষ্টিয়ার খাজানগর মিল গেটে মিনিকেট ৫০ কেজির বস্তা যেখানে তারা ২৮০০ টাকায় কিনেছেন, এখন সেই মিনিকেট ৩১০০ টাকায় কিনতে হচ্ছে। তার মতে, ঘূর্ণিঝড় আশানির প্রভাবে ধানের বাজার চড়া থাকায় চালের দাম দফায় দফায় বাড়ছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর মিল গেটে খোঁজ নিয়ে জানা গেছে, মিল গেটেও চালের দাম দফায় দফায় বাড়ানো হচ্ছে। বর্তমানে খাজানগর মিল গেটে মিনিকেট চাল ৫০ কেজি ৩০৫০ টাকা থেকে ৩১০০ টাকা, কাজললতা চাল ২৭০০ টাকা এবং আঠাশ চাল ২৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

চালের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধানের দামও। বর্তমানে কুষ্টিয়ার বাজারে সরু ধান প্রতি মণ ১৪০০ টাকা, বোরো ধান ৯৬০ টাকা, বাসমতি ১৫০০ টাকা ও কাজললতা ১২১০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ মৌসুমের শুরুতে বোরো ধান ছিল ৮৬০ টাকা মণ।

ব্যবসায়ীরা বলছেন, চালের বাজার কমার আপাতত কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। বর্তমান যে দাম রয়েছে সেই দাম আরও বৃদ্ধি পেলেও বলার কিছু থাকবে না। দফায় দফায় চালের দাম বাড়ায় নাভিশ্বাস উঠেছে ক্রেতাদের।

কিউএনবি/ বিপুল/ ২৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ / বিকাল ৪.৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit