শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

এমবাপ্পেকে কড়া জবাব মার্টিনেজের, ছুড়ে দিলেন একটি চ্যালেঞ্জও

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১১৬ Time View

স্পোর্টস ডেস্ক : ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে কয়েক দিন আগে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আর্জেন্টিনা এবং ব্রাজিল বিশ্বকাপে পৌঁছানোর জন্য উঁচু মানের ম্যাচ খেলে না। দক্ষিণ আমেরিকায় ফুটবল ইউরোপের মতো উন্নত নয়। ’ এমবাপ্পের এই মন্তব্যের জবাব দিয়েছিলেন ব্রাজিলের তারকা ফাবিনহো। এবার জবাব দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ। টিওয়াইসি স্পোর্টস’কে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মিলানের তারকা মার্টিনেজ বলেন, ‘বলিভিয়ার লা পাজে, ইকুয়েডরের ৩০ ডিগ্রি গরমে, কলম্বিয়ায় যেখানে আপনি নিঃশ্বাস নিতে পারবেন না… তারা (ইউরোপিয়ানরা) সবসময় একদম নিখুঁত পিচে খেলে। দক্ষিণ আমেরিকা কী তারা সেটা জানেই না। ’

ইউরোপিয়ানদের একটি চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মার্টিনেজ। তাদেরকে দক্ষিণ আমেরিকায় এসে খেলতে যেতে বলেছেন। মার্টিনেজ বলেন, ‘আপনি যতবার জাতীয় দলের হয়ে খেলতে যাবেন, আসতে-যেতেই দুই দিন চলে যায়। আপনি ক্লান্ত হয়ে যাবেন আর বেশিক্ষণ ট্রেনিংও করতে পারবেন না। আর জাতীয় দলের সঙ্গে যোগ দিতে একজন ইংলিশ খেলোয়াড়ের লাগে মাত্র ৩০ মিনিট। তাদেরকে বলিভিয়া, কলম্বিয়া, ইকুয়েডরে আসতে বলেন…দেখি, এটা তাদের জন্য কতটা সহজ হয়। ’

বিশ্ব ফুটবলে এখন আলোচিত নাম কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের প্রস্তাবে সাড়া না দিয়ে পিএসজির সঙ্গে তিন বছরের চুক্তি বাড়িয়েছেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। আসন্ন কাতার বিশ্বকাপে শিরোপার লড়াইয়ে লাতিন দেশগুলোর চেয়ে ইউরোপের দেশগুলো এগিয়ে থাকবে বলে এমবাপ্পের বিশ্বাস। সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ব্রাজিল-আর্জেন্টিনার প্রসঙ্গ টেনেছিলেন পিএসজি ফরোয়ার্ড।

 

 

কিউএনবি/আয়শা/২৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit