বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খরমপুর গ্রামের সন্তান আনসার ভিডিপির সাবেক পরিচালক হাজ্বী এ.টি.এম মহিউদ্দিন আহমেদ (৮৮) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল সাড়ে ৮টায় ঢাকা খিলগাঁও উনার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন থেকে নানান অসুস্থ্যতায় ভুগছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন মেয়ে নাতি নাতনিসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন।
তিনি খরমপুর শাহ পীর কেল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে খরমপুর গ্রামবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শুক্রবার বাদ এশা খরমপুর মাজার শরীফ প্রাঙ্গনে জানাজার নামাজ শেষে খরমপুর মাজার শরীফের গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।