বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরামে আলোচনা সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২৬০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দ্রোহ, প্রেম ও চেতনার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্ম জয়ন্তী পালন উপলক্ষে ২৬ মে বৃহস্পতিবার বিকাল ৪টায় সিলেট নগরীর রিকাবীবাজারে কবি নজরুল অডিটোরিয়াম প্রাঙ্গনে স্থাপিত প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ। বিকাল ৫টায় বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম ইউকে সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইমলাম মিঠুর সভাপতিত্বে অডিটোরিয়াম প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, কবির ‘বিদ্রেহী শতবর্ষ’ হিসেবে জাতীয় কবি নজরুলের ‘বিদ্রোহী কবিতা আর গান’ তার দেশ ও মানুষের প্রতি অনুরাগী বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সাংস্কৃতিক কর্মীরা যোগ দিলে সভাটি আরো প্রাণবন্ত হয়। সভায় কবি নজরুলের বিদ্রোহী কবিতার ধ্বনি এখনো শোষিত-বঞ্চিত মানুষের হৃদয়ে নাড়া দিয়ে জেগে রয়েছে। জাতীয় কবির মমত্ব ও মহত্ববোধে জাগ্রত কবির মহান আদর্শের প্রতীক হয়ে দেশ থেকে সকল অন্ধাকারাচ্ছন্ন বিদায় দিয়ে সুখী বাংলাদেশ গড়তে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়। আলোচনায় নেতৃবৃন্দ বলেন, ফ্যাশন দিয়ে নয়, মেধা দিয়ে প্রকৃত সমাজ গড়তে হবে।

শেষে জাতীয় কবি নজরুল ইসলামের জন্য দোয়া করা হয়। আলোচনা ও শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন ফোরামের সহ সভাপতি এম ইজাজুল হক ইজাজ, নাঈম কোরেশী পলাশ, অর্থ সম্পাদক কবি কামাল আহমদ, দপ্তর সম্পাদক শহীদ আহমদ খান সাবের, নির্বাহী সদস্য শাহারুল ইসলাম মন্ডল, মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ড কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সিলেট মহানগর বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের মহিলা সম্পাদিকা কৃষ্ণা চক্রবর্তী, সিলেট জেলা শিশু একাডেমীর কম্পিউটার প্রশিক্ষক মোঃ আরিফুর রহমান, সিলেট নিউজ ২৪ ডটকমের চিত্রগ্রাহক আরিআন সজিব, ব্যবসায়ী আব্দুল কাদির, সংস্কৃতি কর্মী শান্তা সাহা, ওলি পাল, পাপড়ি রাণী দাস, মিতালী রাণী দাস প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit