বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

করোনায় মৃত্যুহীন দিনে শনাক্ত ২৮

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি। এ সময় নতুন শনাক্ত হয়েছে ২৮ জন। ফলে এ পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ৩৫৬ জনে। আজ বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ৩২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার শূন্য দশমিক ৬৫ শতাংশ। দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৮৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে আরো বলা হয়, এ সময় করোনা থেকে সুস্থ হয়েছে আরো ১৯৫ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ এক হাজার ৭৯৫ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৩৬ শতাংশ।

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit