রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম
১৯ এপ্রিল: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? বিয়ে করছেন আলিয়া ভাটের বোন, পাত্র যিনি মেসিকে মিয়ামিতে নিয়ে আসাই ক্যারিয়ারের সেরা মুহূর্ত: বেকহ্যাম সংকট না থাকলে রাস্তায় তেলের জন্য ৩ কিমি লম্বা লাইন কেন, প্রশ্ন রুমিন ফারহানার বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে সাবেক মন্ত্রীর নাম প্রস্তাব: হিন্দুস্তান টাইমস হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ‘সি রোবট’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র লালমনিরহাটে টিকাদান ক্যাম্পেইনে প্রায় দেড় লাখ শিশুকে হাম-রুবেলা টিকা খাওয়ানে হবে হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করলো ইরান, নিষেধাজ্ঞা না মানলে হামলা একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে?

বিশ্বব্যাপী আর্থিক মন্দা নিয়ে সতর্কতা বিশ্বব্যাংকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১০৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব অর্থনীতি সংকুচিত হতে পারে এমন ঝুঁকির ক্রমবর্ধমান সতর্কতায় সবশেষ সংযোজন বিশ্বব্যাংক প্রধানের মন্তব্য। এদিন যুক্তরাষ্ট্রের ইউএস চ্যাম্বার অব কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বব্যাংক প্রধান ডেভিড ম্যালপাস। এখানে কোনো সুনির্দিষ্ট পূর্বাভাস না দিয়েই তিনি বলেন, ‘আমরা যদি বৈশ্বিক জিডিপির দিকে তাকাই, তাহলে আমরা দেখব, একটা মন্দা কীভাবে এড়ানো যায় তার পথ বের করা কঠিন।’ তিনি আরও বলেন, ‘জ্বালানির দাম দ্বিগুণ করার পরিকল্পনা মন্দা শুরু করার জন্য যথেষ্ট।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এ অভিযানের প্রতিক্রিয়ায় মস্কোর বিরুদ্ধে একের পর এক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে পশ্চিমা বিশ্ব। বসে নেই মস্কোও। পাল্টা অবরোধ অস্ত্র ব্যবহার করছে তারাও। রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে বৈশ্বিক অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে।

গত মাসেই বিশ্বব্যাংকের এক পূর্বাভাসে চলতি বছরের বৈশ্বিক আর্থিক প্রবৃদ্ধি প্রায় ৩.২ শতাংশ কম হবে বলে জানানো হয়েছে। জিডিপি অর্থনৈতিক প্রবৃদ্ধির সূচক। এ হিসাব দিয়েই কোনো অর্থনীতি কতটা ভালো বা খারাপ চলছে তার হিসাব করা হয়। সে কারণেই এর ওপর নিবিড় নজর রাখে অর্থনীতিবিদ ও কেন্দ্রীয় ব্যাংকগুলো। বিশ্বব্যাংকের প্রধান ডেভিড ম্যালপাস বলেন, এখনও ইউরোপের অনেক দেশ রাশিয়ার তেল ও গ্যাসের প্রতি অতি নির্ভরশীল। পশ্চিমা দেশগুলো রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরতা কমাতে চাপ অব্যাহত রাখার পরও পরিস্থিতি বদলায়নি।

ইউএস চেম্বার অব কমার্সের ভার্চুয়ালি যুক্ত হয়ে ডেভিড ম্যালপাস বলেন, রাশিয়া গ্যাস সরবরাহ কমিয়ে দেওয়ায় ওই অঞ্চলে ‘উল্লেখযোগ্য মন্দা’ হতে পারে। তিনি বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি ইতোমধ্যে জার্মান অর্থনীতিকে চাপে ফেলেছে। অথচ তারাই ইউরোপের সবচেয়ে বড় এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। বিশ্বব্যাংক প্রধান বলেন, বিশ্বে ইতোমধ্যে সার, খাদ্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। এ সংকটে বেশি আক্রান্ত হচ্ছে উন্নয়নশীল দেশগুলো। চীনের কয়েকটি বড় শহরে লকডাউন আরোপ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ডেভিড ম্যালপাস। তিনি বলেন, এর প্রভাব এখনও বিশ্বের মন্দার ওপর পড়ছে।

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit