রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

৫০ দুস্থ শিশুকে দত্তক নিচ্ছেন অক্ষয়

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : কিছুদিন আগেই সিনেমার ট্রেলার মুক্তির পর বেশ হইচই পড়ে গিয়েছে। সেই সিনেমার প্রচারণাতেই ব্যস্ত সময় পার করছেন অক্ষয়। এর মাঝেই আবারও আলোচনায় এলেন বলি খিলাড়ি অক্ষয়। মধ্যপ্রদেশের অঙ্গনওয়াড়ির শিশুদের পাশে দাঁড়াচ্ছেন তিনি। সেখানকার ৫০ শিশুকে দত্তকও নিচ্ছেন। সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন ১ কোটি টাকা দান করার। অক্ষয়ের এ দানের কথা প্রকাশ্যে আনেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং।

এক ভিডিও শেয়ার করে বলেন, মধ্যপ্রদেশের অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য ১ কোটি টাকা দান করবেন অক্ষয়। পাশাপাশি অঙ্গনওয়াড়ির ৫০ দুস্থ শিশুকে দত্তক নিচ্ছেন। কিছুদিন আগেই মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী টুইট ‍করে অঙ্গনওয়াড়ির শিশুদের উন্নয়নে অর্থ সহায়তা চেয়েছিলেন। সেই টুইট দেখেই অক্ষয় এই দুস্থ এবং অসহায় শিশুদের জন্য সহায়তার এ সিদ্ধান্ত নেন।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

 

কিউএনবি/আয়শা/২৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit