বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

ইভিএম বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে ইসি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়ে বিস্তারিত জানতে এই সংক্রান্ত বিশেষজ্ঞ, গবেষক ও বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৫ মে) সকালে বিশেষজ্ঞ কমিটির সঙ্গে এ বৈঠক শুরু হয়। 

ইসির কর্মকর্তারা জানায়, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করার বিষয়ে রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের নানান মত রয়েছে। এই মেশিনটি সম্পর্কে আরও ভালোভাবে জানতে চায় কাজী হাবিবুল আউয়াল কমিশন। 

সংশ্লিষ্টরা জানায়, ইভিএম সংশ্লিষ্ট ইসির আইটি দল, প্রকল্প সংশ্লিষ্ট সাবেক ও বর্তমান পরিচালক, এনআইডি উইং-এর সাবেক ও বর্তমান মহাপরিচালক, বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ নিয়ে প্রায় ৩০ জনকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রিতদের মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাফর ইকবাল, বুয়েটের অধ্যাপক এম কায়কোবাদ, ড. সেলিয়া শাহনাজ, বুয়েটের মতিন সাদ আবদুল্লাহও রয়েছেন।

ইসি সূত্র জানায়, বিশেষজ্ঞরা দেখবেন, মতামত রাখবেন। ইসির আইটি বিশেষজ্ঞরাও থাকবে, এ বিষয়ে মত দেবেন। ইভিএমের ওপর কমিশন তাদের মতামত নেবেন। বৈঠকে ইভিএম প্রদর্শনীর পাশাপাশি সার্বিক কারিগরি দিক তুলে ধরা হবে। 

উল্লেখ্য, নতুন কমিশন দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনদের সঙ্গে সংলাপ শুরু করে আউয়াল কমিশন। ২৩ মার্চ থেকে ১৮ এপ্রিল চার ধাপের সংলাপ হয়েছে। সংলাপে ইভিএমের পক্ষে বিপক্ষে বেশকিছু মতামত আসে। 

ইভিএমের বিষয়ে মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা চার-পাঁচটা মিটিং করেছি, এখনো পুরোপুরি আস্থাভাজন হতে পারিনি। আরও মিটিং হবে। সেখানে পর্যালোচনা করবো।

কিউএনবি/অনিমা/২৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit