বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

ছাত্রদলের মিছিলে হামলা ও সাংবাদিক আহতের ঘটনায় বিএনপি’র নিন্দা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৯০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটে ছাত্রদলের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের হামলা ও পেশাগত দায়িত্ব পালনকালে ইমজা সভাপতি মঈন উদ্দিন মঞ্জুর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি।

 

সোমবার (২৩ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক নিন্দা বার্তায় সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও ছাত্রদল সভাপতির বিরুদ্ধে হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের করে সিলেট জেলা ছাত্রদল। মিছিলটি চৌহাট্টা পয়েন্টে যাওয়া মাত্রই পূর্বপরিকল্পনা অনুসারে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিছিলের উপর হামলা চালায়।

এসময় সাংবাদিক মইন উদ্দিন মঞ্জুর উপরও হামলা চালিয়ে গুরুতর আহত করা হয়। নিন্দা বার্তায় নেতৃবৃন্দ বলেন, ছাত্রদলের মিছিলে ছাত্রলীগ হামলা করে সিলেটের রাজনৈতিক সম্প্রীতিতে আঘাত এনেছে। রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখতে ঘটনার সাথে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৩.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit