শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন

নগরীর বর্ধিতাংশ তালুকদার পাড়ায় সুরমা বয়েজ ক্লাবের রান্না করা খাবার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ১২৩ Time View

সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে নগরীর বর্ধিতাংশ বন্যা কবলিত মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে।
রবিবার (২২ মে) দুপুরে নগরীর ৩৯ নং ওয়ার্ডের তালুকদারপাড়া এলাকার দুইশত পানিবন্দী মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, তরুণ রাজনীতিবিদ ও চিকিৎসক, কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু। এসময় ডা. শিপলু বলেন সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ কাজ করছে। এমন দূর্যোগে সামাজিক সংগঠন সমূহের দায়িত্বশীল ভূমিকার জন্য ডা. শিপলু ধন্যবাদ জানান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় খুব দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারার আশাবাদ ব্যক্ত করেন ডা. আরমান আহমদ শিপলু।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও মহানগর যুবলীগ নেতা এম এইচ ইলিয়াসি দিনার, তানভির কবির চৌধুরী সুমন, সুরমা বয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন, আব্দুল আহাদ এলিস, আওয়ামী লীগ নেতা মনফর বঙ্গভাসি, আব্দুল আলী, বাহার উদ্দিন, দুদু মিয়া প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit