বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাশিয়া, ইরান ও এআই’র হুমকি নিয়ে ব্রিটিশ গোয়েন্দা প্রধানের সতর্কবার্তা ফুসফুসে টিউমার, অস্ত্রোপচারের জন্য হাসপাতালে পোপ লিও রাশিয়া, ইরান ও এআই থেকে যুক্তরাজ্যে হুমকি বাড়ছে: ব্রিটিশ গোয়েন্দা প্রধান হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে

জৈন্তাপুরে বন্যার্তদের মধ্যে জামায়াতের ত্রাণ বিতরণ

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ২২ মে, ২০২২
  • ৫৬০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন বন্যাকবলিত মানুষের দুঃখ-দুর্দশা অবর্ণনীয়। ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ বাইরে থেকে বুঝা অসম্ভব। তবুও আমরা আপনাদের কষ্ট অনুভব করতে, আপনাদেরকে শান্তনা দিতে পাশে এসেছি। যে কোন সমস্যায় মানুষের পাশে মানুষকে এগিয়ে আসতে হয়। সংকট উত্তরণে সবাইকে মানবিক হতে হবে। ক্ষতিগ্রস্তদের দুঃখ ভাগ করে নিতে সবাইকে। তিনি বলেন যে কোন দুর্যোগ, বিপদ, মুসিবত আল্লাহর পক্ষ থেকেই আসে। আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে পরীক্ষায় ফেলেছেন। মুমিনদের উপর যখন কোন বিপদ আসে তখন তারা ভেঙ্গে পড়ে না। তারা আল্লাহর উপর ভরসা করে। তাওবা-ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহর গোলামীর দিকে ফিরে যায়। আমাদেরকে মহান আল্লাহর কাছে ক্ষমা ও সাহায্য চাইতে হবে। পরিপূর্ণ রূপে ইসলামের দিকে ফিরে আসতে হবে।

তিনি বলেন, বিশাল ক্ষয়ক্ষতির তুলনায় ত্রাণ কার্যক্রম অপ্রতুল। মানুষের দুর্দশা লাঘবে সরকারী ও বেসরকারী ত্রাণ কার্যক্রমে আরো সক্রিয় হতে এবং কার্যকর উদ্যোগ গ্রহণে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন কোন দুর্যোগেই জামায়াত ঘরে বসে থাকেনি। গণমানুষের সংগঠন জামায়াতে ইসলামী সব সময়ই সাধ্যানুযায়ী জনগের পাশে থেকেছে, আল্লাহ তাওফিক দিলে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। ডাঃ শফিকুর রহমান গতকাল ২২ মে রোববার সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তার সাথে ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনওয়ার হোসাইন খান, সিলেট দক্ষিণ জেলা আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট উত্তর জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তাপুর উপজেলা আমীর মাওলানা নাজমুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা আমীর মাষ্টার আবুল হোসেন প্রমুখ। এসময় আমীরে জামায়াত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ, দুর্দশা কাছে থেকে দেখেন, তাদের খোঁজ খবর নেন এবং তাদের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ, লবণ সহ বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/২২.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit