মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

রাশিয়া ও ইউক্রেনের কৃষি পণ্য বিশ্ব বাজারে সরবরাহের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘ মহাসচিব আ্যান্তোনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনের কৃষি পণ্য বিশ্ব বাজারে ফের সরবরাহে প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার তিনি এ আহ্বান জানান। খবর সিনহুয়ার

সংঘাত ও খাদ্য নিরাপত্তা বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘ প্রধান বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তায় যুদ্ধ চলা সত্ত্বেও ইউক্রেনের কৃষি পণ্য  এবং রাশিয়া ও বেলারুশের খাদ্য পণ্য ও সার বিশ্ব বাজারে ফের সরবরাহ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

গুতেরেস বলেন, এতে ‘সংশ্লিষ্ট সকল দেশের সুনাম’ হবে।

নাইজার, মালি, শাদ ও বুরকিনা ফাসোতে জরুরি খাদ্য নিরাপত্তা ও পুষ্টি চাহিদা মেটাতে মহাসচিব সেন্ট্রাল ইমার্জেন্সি রেজপন্স ফান্ড (সিইআরএফ) থেকে তিন কোটি মার্কিন ডলার ছাড়ের ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, ‘এনিয়ে চলতি বছরের শুরু থকে সাহিল অঞ্চলে সিইআরএফের মাধ্যমে প্রায় সাড়ে ৯ কোটি ডলার অর্থায়ন করা হলো।’

মহাসচিব বলেন, বিশ্বের বিভিন্ন সংঘাতের রাজনৈতিক সমাধানের মাধ্যমে টেকসই শান্তি প্রতিষ্ঠা হচ্ছে খাদ্য নিরাপত্তার অনিশ্চয়তা মোকাবেলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit