বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বিভিন্ন দেশ থেকে হজে যাওয়ার খরচ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশ থেকে হজে যেতে একজন যাত্রীকে এবার সর্বনিম্ন চার লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা খরচ করতে হবে। যেখানে, ইন্দোনেশিয়ার হজ যাত্রীরা মাত্র দুই লাখ ৩৮ হাজার ৪৫৩ বাংলাদেশি টাকা খরচ করে হজ করতে পারবেন। বাকিটা সরকার ভর্তুকি দিবে।

চলুন বিভিন্ন দেশ থেকে এবার হজে যাওয়ার খরচ সম্পর্কে জানা যাক…

বাংলাদেশ

এবার সরকারিভাবে হজে যেতে প্যাকেজ-১ এ পাঁচ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা ও প্যাকেজ-২ এ চার লাখ ৬২ হাজার ১৫০ টাকা খরচ হবে। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে খরচ হবে চার লাখ ৫৬ হাজার ৬৩০ টাকা। ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান ১১ মে এসব তথ্য জানান। পরদিন হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানায়, হজযাত্রীদের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় কোরবানির খরচ ব্যতীত হজ প্যাকেজের খরচ পড়বে ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা।

ভারত

আনন্দবাজার পত্রিকা ২০২০ সালের নভেম্বরে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছিল, ২০১৯ সালে পশ্চিমবঙ্গ থেকে হজে যেতে জনপ্রতি খরচ হয়েছিল প্রায় তিন লাখ বাংলাদেশি টাকা। তবে ঐ সময় পশ্চিমবঙ্গ হজ কমিটি ২০২১ সালের হজের খরচ অনেক বাড়িয়ে চার লাখ ২৩ হাজার ৫৭১ টাকা নির্ধারণ করেছিল। আর এবছর হজ প্যাকেজ ঘোষণা করা হলেও এখন পর্যন্ত চূড়ান্ত খরচের হিসাব জানানো হয়নি। ২০১৮ সালে ভারতে হজ ভর্তুকি বন্ধ করে দেয়া হয়।

পাকিস্তান

এখনও চূড়ান্ত খরচ জানানো হয়নি। তবে ধর্ম মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ উমর বাট গত শনিবার জানান, এবার জনপ্রতি খরচ তিন লাখ ১১ হাজার ৭৪২ বাংলাদেশি টাকা থেকে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি টাকা হতে পারে।

ইন্দোনেশিয়া

এ বছর ইন্দোনেশিয়া থেকে হজে যেতে একজন মুসল্লিকে দুই লাখ ৩৮ হাজার ৪৫৩ বাংলাদেশি টাকা (৩,৯৮,৮৬,০০৯ ইন্দোনেশীয় রুপি) দিতে হবে বলে গত ১৪ এপ্রিল জানান দেশটির ধর্মমন্ত্রী ইয়াকুত ছলিল। যদিও মুসল্লি প্রতি খরচ হবে চার লাখ ৮৮ হাজার ২৬০ টাকা। বাকি টাকাটা ‘হজ ফাণ্ড ম্যানেজমেন্ট এজেন্সি’ বা বিপিকেএইচ এর মাধ্যমে ভর্তুকি হিসেবে দেবে সরকার।

মালয়েশিয়া

দেশটিতে গত ২২ এপ্রিল হজে যাওয়ার খরচ ঘোষণা করা হয়। বি৪০ গ্রুপের (যে পরিবারের মাসিক আয় সাড়ে ৯৬ হাজার টাকার কম) মুসল্লিদের জন্য খরচ দুই লাখ ১৮ হাজার ৭৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আর যাদের আয় বেশি তাদের খরচ নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৫৮ হাজার ৬০০ টাকা। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ের ধর্ম বিভাগের মন্ত্রী ইদ্রিস আহমাদ সম্প্রতি জানান, প্রতিবছর হজ ভর্তুকি হিসেবে সরকার প্রায় ছয়শ থেকে আটশ কোটি টাকা খরচ করে থাকে।

সূত্র: ডয়েচে ভেলে

কিউএনবি/অনিমা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit