বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব, আমরা সেই যায়গায় ফিরে যেতে চাই

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১৩৬ Time View

খোরশেদ আলম বাবুল শরীয়তপুর প্রতিনিধি : নির্বাচন কমিশনার মোঃ আনিছুর রহমান বলেছেন, আমরা চাই জনগনের অধিকার জনগন প্রতিষ্ঠা করবে। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দিব । এমন একটা স্লোগান এক সময় চলছিল, আমরা সেই যায়গায় আবার ফিরে যেতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও একই ধরনের কার্যক্রম হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। আমরা কাজ করার জন্য এসেছি কাজ না করার জন্য না। কাজ যদি করতে না পারি সুধু সুধু চেয়ার দখল করে বসে থাকবোনা। এটা আমাদের কমিশনের মেসেস।

আগের কমিশনে আপনারা দেখেছিলেন একজন বের হয়ে গিয়ে উল্টাপাল্টা কথা বার্তা বলতেন। এবার কিন্তু তা হচ্ছেনা আপনারা দেখতে পাচ্ছেন। যা বলবো একজনই বলেন। আমাদের প্রধান নির্বাচন কমিশনার বলেন। সারা দেশে একই মেসেস যায়। ভিন্ন ভিন্ন মেসেস যাওয়া উচিৎ নয়। জনগনকে বিভ্রান্ত করা আমাদের দায়িত্যের মধ্যে পরেনা। শুক্রবার দুপুরে শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোটার তালিকা হালনাগাদ ও স্মার্ট কার্ড বিতরন অনুষ্ঠানে প্রধান অতিধির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন, সরকার ও বিশ্ববাসী চায় আগামী নির্বাচন অবাধ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য। এমপিরা যে কেন্দ্রের ভোটার সেই কেন্দ্রে ভোট প্রয়োগ করে চলে যাবে। এর ব্যত্যয় ঘটলে আমরা ব্যবস্থা নিব। আমরা সমাজে বাস করি এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যাই। আমাদের দেখে যেন কেউ আঙ্গুল তুলতে না পারে।
জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপত্তিত্বে অন্যান্নদের মাঝে বক্তব্য রাখেন শরীয়তপুরের পুলিশ সুপার আশরাফুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদার, শরীয়তপুর পৌরসভার মেয়র পারভেজ রহমান জন। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও জন প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit