মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ইরাক আক্রমণ সম্পূর্ণ ‘অযৌক্তিক ও নৃশংস’, মুখ ফসকে বললেন বুশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১০১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ মুখ ফসকে বলেছেন, ইরাকে আক্রমণ ছিল সম্পূর্ণ অযৌক্তিক এবং নৃশংস। তবে মুহূর্তের মধ্যেই নিজের ভূল শুধরে নিয়ে তিনি বলেছেন, ‘আমি আসলে ইউক্রেন বোঝাতে চেয়েছি। ‘আল জাজিরা জানিয়েছে, বুধবার যুক্তরাষ্ট্রের ডালাসে আয়োজিত এক অনুষ্ঠানে রাশিয়ার রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করতে গিয়ে জর্জ ডব্লিউ বুশ মুখ ফসকে ইরাক হামলার নিন্দা করে ফেলেন।

জর্জ ডব্লিউ বুশ বলেছেন, রাশিয়ায় ভারসাম্যের অনুপস্থিতি এবং ইরাকে সম্পূর্ণ অযৌক্তিক ও নৃশংস হামলা একজন ব্যক্তির সিদ্ধান্তের ফলাফল। নিজের ভুল বুঝতে পেরে মুহূর্তের মধ্যেই মাথা নেড়ে তিনি বলেন, আমি আসলে ইউক্রেনের কথা বুঝিয়েছি। বেফাঁস কথা বলে ফেলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টাও করেছেন বুশ। তিনি কৌতুকের স্বরে এই ভুলের জন্য নিজের বয়সকে দোষারোপ করেছেন। তখন উপস্থিত লোকজন হেসে ওঠেন।
সূত্র: আল জাজিরা।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit