মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ইউক্রেনের সহায়তায় যুক্তরাষ্ট্রের ৪ হাজার কোটি ডলারের প্যাকেজ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ মে, ২০২২
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ আগ্রাসন থেকে বাঁচাতে ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়। খবর ভয়েস অব আমেরিকা ও আলজাজিরার। স্থানীয় সময় বৃহস্পতিবার সিনেট বিলটি অনুমোদন করে। সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তার এই প্যাকেজ অনুমোদনের পক্ষে ৮৬ ও বিপক্ষে ১১ জন মার্কিন সিনেটর ভোট দিয়েছেন।

গত সপ্তাহে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়। এর আগে রিপাবলিকান দলের এক সিনেটর বিলটি নিয়ে আপত্তি তোলেন। এ জন্য এটি পাসে দেরি হয়। যে ১১ সিনেটর বিপক্ষে ভোট দিয়েছেন তারা সবাই রিপাবলিকান। সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক শুমার বলেন, ‘বৃহৎ এই সহায়তা বেঁচে থাকার জন্য লড়াইরত ইউক্রেনীয়দের চাহিদা মেটাবে।’বিলম্ব হলেও কংগ্রেস থেকে অনুমোদন পাওয়ার পর এবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন। মার্কিন বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিলটি বিমানে করে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হবে, যাতে প্রেসিডেন্ট বাইডেন তাতে সই করতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/২০.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit