মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

ফিনল্যান্ড-সুইডেন নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: ন্যাটো প্রধান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৪৪ Time View

ডেস্কনিউজঃ ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ জানান, তার বিশ্বাস ন্যাটো সদস্যরা ফিনল্যান্ড এবং সুইডেনকে জোটে স্বাগত জানাতে শিগগির সিদ্ধান্তে আসবে। বৃহস্পতিবার (১৯ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে তুরস্ক জানিয়েছে, তারা এই দুই দেশের আবেদনে ভেটো দেবে। দেশটির অভিযোগ, এই দুই নর্ডিক দেশ কুর্দিশ যোদ্ধাদের সমর্থন দিয়েছে আসছে। দেশটি এই সংস্থাকে সন্ত্রাসী হিসেবে দেখে।

ডেনমার্কে স্টলটেনবার্গ বলেন, জোটটি ফিনল্যান্ড, সুইডেন এবং তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করছে এবং তুরস্কের উদ্বেগের সমাধান করছে।

তিনি আরও বলেন, ন্যাটোতে মতের পার্থক্য থাকা অস্বাভাবিক নয়। তবে এই জোট সমাধান খুঁজে বের করার ক্ষেত্রে অভিজ্ঞ। এছাড়া ন্যাটো এই প্রধান বলেন, তার বিশ্বাস এই যুদ্ধে ইউক্রেন জিততে পারে। রাশিয়া কিয়েভ দখল নিতে পারেনি, দেশটির সেনাদের খারকিভ এবং এর আশেপাশের অঞ্চল থেকে সরাতে বাধ্য করেছে ইউক্রেন এবং ডনবাসেও রাশিয়ার হামলা থমকে গেছে।

স্টলটেনবার্গ বলেন, আমরা বিশ্বাস করি না রাশিয়া তার কৌশলগত লক্ষ্যগুলো ছেড়ে দিয়েছে, তাই আমাদের দীর্ঘ পথ চলার জন্য প্রস্তুতি নিতে হবে।

কিউএনবি/বিপুল/ ১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৮.৪৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit