মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

উপস্থাপিকাদের ‘নেকাব পড়ে’ টিভির পর্দায় আসার নির্দেশ তালেবানের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বৃহস্পতিবার জারিকৃত নতুন ডিক্রিতে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান টিভিতে কাজ করা সকল নারী কর্মীদের নির্দেশ দিয়েছে, পোগ্রাম করার সময় যেন তারা নেকাব পড়ে এরপর টিভির পর্দায় আসেন। আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় বলেছে,  আফগানিস্তানের সকল গণমাধ্যমে এই নির্দেশনা জারি করা হয়েছে। এর আগে জাতিসংঘের আফগানিস্তান মিশনে কাজ করা সকল নারীকে বোরখা পড়ার নির্দেশ দেয় তালেবান। এরপর গণমাধ্যমের উপস্থাপিকাদের নেকাব পড়তে বলেছে তারা।

এর আগে ৭ মে ডিক্রি জারি করে বাইরে বোরখা পড়ার নির্দেশনা জারি করে তালেবান সরকার। জনসমক্ষে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। ওই সময় এ সংক্রান্ত ডিক্রিটি জারি করা হয়। তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছিল- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান। ওই ডিক্রিতে বলা হয়েছিল যদি কোনো নারী বোরকা পড়ার নির্দেশনা না মানেন তাহলে ওই নারীর বাবা-মা ও পুরুষ আত্মীয়দের গ্রেফতার ও শাস্তি দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি, আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit