শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

দারুণ লড়াইয়ের পরও চট্টগ্রাম টেস্ট ড্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১২৪ Time View

স্পোর্টস ডেস্ক : দারুণ লড়াইয়ের পরও চট্টগ্রাম টেস্ট ড্র চট্টগ্রাম টেস্ট ড্রয়ে মীমাংসা হলো। দুই দলই দাপুটে লড়াই করেছে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ২৩ মে ঢাকায় শুরু হবে। গত রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে শ্রীলংকা। অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরি (১৯৯) আর দিনেশ চান্দিমাল (৬৬) ও কুশল মেন্ডিসের (৫৪) জোড়া ফিফটিতে ভর করে ৩৯৭ রান করে শ্রীলংকা। বাংলাদেশের হয়ে নাঈম হাসান নেন ৬ উইকেট। আর সাকিব শিকার করেন ৩ উইকেট।

জবাবে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল (১৩৩) ও মুশফিকুর রহিমের (১০৫) জোড়া সেঞ্চুরি আর লিটন দাস (৮৮) ও মাহমুদুল হাসান জয়ের (৫৮) জোড়া ফিফটিতে ভর করে ৪৬৫ রান করে বাংলাদেশ। ৬৮ রানে পিছিয়ে থেকে বুধবার চতুর্থ দিনের শেষ বিকালে ৩৯ রান তুলতেই ২ উইকেট হারায় শ্রীলংকা। বৃহস্পতিবার শেষ দিনে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক দিমুথ করুনারত্নের সঙ্গে ৬৭ রানের জুটি গড়ে আউট হন কুশল মেন্ডিস। এরপর ৫৫ রানে ৪ উইকেট হারায় শ্রীলংকা। প্রথম ইনিংসে ৫৪ রান করা মেন্ডিসকে দ্বিতীয় ইনিংসে ৪৮ রানে ফেরান তাইজুল।

প্রথম ইনিংসে ১৯৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউসকে দ্বিতীয় ইনিংসে রানের খাতাই খুলতে দেননি স্পিনার তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসের শুরু থেকে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে ব্যাটিং করে যাওয়া লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নেকে ৫২ রানে ফেরান তাইজুল। ৬০ বলে ৩৩ রান করা ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরান সাকিব আল হাসান। 

১৬১ রানে ৬ উইকেট পতনের পর শ্রীলংকার হাল ধরেন দিনেশ চান্দিমাল ও নিরশন ডিকভেলা। সপ্তম উইকেটে তারা ৯৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পর উভয় দল ম্যাচ ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে। ৩৯ ও ৬১ রানে অপরাজিত থাকেন চান্দিমাল ও ডিকভেলা। বাংলাদেশ দলের হয়ে তাইজুল ইসলাম শিকার করেন ৪ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৩ ওভার ৩৯৭/১০ রান (ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল মেন্ডিস ৫৪; নাঈম হাসান ৬/১০৫, সাকিব ৩/৬০)।

বাংলাদেশ ১ম ইনিংস: ১৭০.১ ওভার ৪৬৫/১০ রান (তামিম ১৩৩, মুশফিক ১০৫, লিটন ৮৮, মাহমুদুল হাসান ৫৮; কুসান রাজিথা ৪/৬০, আসিথা ফার্নান্দো ৩/৭২)।

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৯০.১ ওভারে ২৬০/৬ রান (ডিকভেলা ৬১*, করুনারত্নে ৫২, কুশল মেন্ডিস ৪৮, দিনেশ চান্দিমাল ৩৯*;তাইজুল ৪/৮২)।
ফল: ম্যাচ ড্র

 

 

কিউএনবি/আয়শা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit