শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

ইসলামী ব্যাংকের সঙ্গে জেপি মরগান চেজ ব্যাংকের বৈঠক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১২৯ Time View

ডেস্ক নিউজ : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং জেপি মরগান চেজ ব্যাংকের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসা এবং জেপি মরগান চেজ ব্যাংকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ম্যানেজিং ডাইরেক্টর ও আর্থিক প্রতিষ্ঠান গ্রুপের প্রধান ক্রিস্টিন জাং ট্যানের সাথে মতবিনিময় করেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এসময়ে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী ও মোঃ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিফতাহ উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাবিবুর রহমান এবং জেপি মরগান চেজ ব্যাংকের এক্সিকিউটিভ ডাইরেক্টর ও ফাইনান্সিয়াল ইনস্টিটিউশনস বাংলাদেশের প্রধান সাজ্জাদ আনাম। 

পারস্পরিক ব্যবসায়িক স্বার্থের জন্য উভয়পক্ষই ব্লকচেইন, পেমেন্ট উদ্ভাবন, ইএসজি এবং ট্রেড ফাইন্যান্স সম্ভাবনার ক্ষেত্রে একসাথে কাজ করতে সম্মত হয়েছেন। 

পরে জেপি মরগান চেজ ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও বাহরাইনের সিনিয়র কান্ট্রি অফিসার আলী মুসার হাতে ক্রেস্ট তুলে দেন ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit