মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শ্রীলঙ্কার জনগণের আস্থা অর্জন করতে চাইছে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চরম অর্থনৈতিক মন্দার কবলে শ্রীলঙ্কা। জ্বালানি তেল ও ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে দেশটির জনগণের আস্থা অর্জন করতে চাইছে ভারত। 

বিবিসি বলছে, শ্রীলঙ্কার সাম্প্রতিক অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা ভারতের পররাষ্ট্র নীতিকে নতুন জীবন দিয়েছে। 

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া রনিল বিক্রমাসিংহে বলেছেন, দেশের অর্থনৈতিক সমস্যা আরও খারাপ হবে। এমন পরিস্থিতিতে ভারতসহ বন্ধু দেশগুলোর কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন করা হয়েছে। 

শ্রীলঙ্কার প্রধান ঋণদাতা না হলেও ধীরে ধীরে দেশটির সবচেয়ে বড় সাহায্য প্রদানকারী দেশ হতে যাচ্ছে ভারত। এরইমধ্যে, ১ দশমিক ৯ বিলিয়ন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। 

এছাড়া, ৬৫ হাজার টন সার ও ৪ লাখ টন জ্বালানি পাঠিয়েছে দিল্লী। পাশপাশি আরও চিকিৎসা সামগ্রী পাঠানোরও প্রতিশ্রুতি দিয়েছে।

শ্রীলঙ্কার সাধারণ মানুষ গত কয়েকমাস ধরে বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি তেল এবং ঔষধের সংকটে ভুগছেন৷ এ অবস্থায় গত কয়েকসপ্তাহ ধরে অনেকটাই শান্তিপূর্ণ সরকারবিরোধী আন্দোলন চলছিল দেশটিতে৷

এ অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে৷ আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী মাতিন্দ্রা রাজাপাকসে।

কিউএনবি/অনিমা/১৯.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit