শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম
‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’ হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন পাকিস্তানে নারী ও ন্যায়বিচারের মাঝে বড় বাধা লিঙ্গবৈষম্য পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা মধ্যপ্রাচ্য রুটে জ্বালানি সারচার্জ বাড়াল এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ক্ষমতা টেকাতে ‘পাশবিক অত্যাচার’, মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নতুন মামলা চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরা ছাড়াই ঢাকায় ফিরলেন জার্মান পর্যটক যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন মাটিরাঙ্গায় গুচ্ছগ্রামের ২২ বস্তা গম জব্দ, ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে বাংলাদেশ একাদশ?

মনিরামপুরে ঘুড়ি উড়ানকে কেন্দ্র করে স্কুল ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৮০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) :  যশোরের মনিরামপুর ঘুড়ি উড়ানকে কেন্দ্র করে বকাঝকা করায় মায়ের ওপর অভিমানে মুজাহিদ হোসেন নামে এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১১ টার দিকে সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামে। বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। নিহত মুজাহিদ হোসেন পৌরশহরের মনিরামপুর আদর্শ সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের আষ্টম শ্রেণির ছাত্র। একমাত্র ছেলেকে হারিয়ে তার বাবা-মাসহ পরিবারবর্গ শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

স্থানীয় ইউপি সদস্য গনি মোড়লসহ এলাকাবাসী জানায়, সদর ইউনিয়নের ফতেয়াবাদ গ্রামের কৃষক খবির হোসেনের একমাত্র ছেলে মুজাহিদ হোসেন মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে মাঠের মধ্যে প্রতিবেশী বন্ধুদের সাথে ঘুড়ি উড়াচ্ছিল। এ সময় প্রতিবেশী মোজাম আলীর ছেলে ওয়ালিদের ঘুড়িটি ছিড়ে একটি গাছের উপর পড়ে। এক পর্যায়ে গাছ থেকে ঘুড়িটি উদ্ধার করা নিয়ে মুজাহিদের সাথে ওয়ালিদের ঝগড়া হয়। স্থানীয় যুবক বাবলুর রহমানসহ অন্যান্যরা জানান, ঘুড়ি ছেড়ার ব্যাপারে ওয়ালিদের অভিভাবকরা মুজাহিদকে দোষারোপ করে তার মায়ের কাছে নালিশ করেন।

ফলে ক্ষোভে মা মুজাহিদকে বেশ বকাঝকা করেন। আর এ বিষয়টি মেনে নিতে না পেরে অভিমানে মুজাহিদ রাত ১১ টার দিকে ঘরে সিলিং ফ্যানের হুকের সাথে গলায় দড়ি দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারবর্গ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু পথিমধ্যে তার মৃত্যু হয়। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নূর ই আলম সিদ্দিকী জানান, মুজাহিদের মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit