শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম
রাজধানীতে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমবে তাপমাত্রা সৌদির সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকার প্রতিশ্রুতি শাহবাজ শরীফের আজকের নামাজের সময়সূচি, ৯ অক্টোবর ২০২৬ ঢাবিতে দু’ দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক কম্পিউটিং, অ্যাপ্লিকেশনস অ্যান্ড সিস্টেমস সম্মেলন শুরু হচ্ছে আজ হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ ‘দুই পৃথিবীর’র পর ফের এক সিনেমায় দেব-জিৎ, তবে শর্ত একটি ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে’ হার্ভার্ডসহ ৯ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে ট্রাম্প প্রশাসন পাকিস্তানে নারী ও ন্যায়বিচারের মাঝে বড় বাধা লিঙ্গবৈষম্য পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

যুদ্ধ বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধের অবসান ঘটাতে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চলমান সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন দেশ। এ সংকট সমাধানে রাশিয়াও কূটনৈতিক পথে সর্বোচ্চ চেষ্টা করবে।

বৈঠকে পুতিন বলেন, বর্তমান আঞ্চলিক সংকটের সমাধানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এই সংকট শুরুর পেছনে ইরানের কোনো ভূমিকা ছিল না বলেও মন্তব্য করেন তিনি। সংঘাত বন্ধে বিভিন্ন দেশ কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। ইরানও যুদ্ধের অবসান ঘটাতে নতুন প্রস্তাব দিয়েছে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, এ সংকট সমাধানে রাশিয়ার অবস্থান স্পষ্ট। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংঘাতের অবসান ঘটাতে মস্কো সর্বোচ্চ চেষ্টা চালাবে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও আলোচনার পথ থেকে সরে না আসার কথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও বারবার হামলার মুখে পড়তে হচ্ছে তেহরানকে। এরপরও আলোচনার টেবিল ছাড়বে না ইরান।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব বিনিময় হয়েছে এবং সেগুলো সংশোধনও করা হয়েছে। প্রস্তাবগুলো চূড়ান্ত হলে সংশ্লিষ্ট মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করবে তেহরান। তিনি বলেন, সংঘাতের অবসান ঘটানো এবং আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে ইরানের জনগণের অধিকার নিশ্চিত করাই তাদের লক্ষ্য। তবে যুক্তরাষ্ট্র একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার নীতি অব্যাহত রাখলে সেই লক্ষ্য অর্জন সম্ভব হবে না।

যুক্তরাষ্ট্রের নীতির সমালোচনা করে পেজেশকিয়ান আরও বলেন, বিশ্ব ও সংশ্লিষ্ট অঞ্চলে বহুপক্ষীয় সহযোগিতা জোরদার করা প্রয়োজন। কোনো একটি দেশের নীতি ও দৃষ্টিভঙ্গি অন্য দেশগুলোর ওপর চাপিয়ে দেওয়া উচিত নয়। একতরফা আধিপত্য বিস্তারের বিরোধিতা করায় তিনি রাশিয়ার প্রশংসাও করেন। একই সঙ্গে আঞ্চলিক পর্যায়ে এবং জাতিসংঘে ইরানের প্রতি মস্কোর অবস্থানের জন্য কৃতজ্ঞতা জানান।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়েও সন্তোষ প্রকাশ করেন পেজেশকিয়ান। বাণিজ্য, অর্থনীতি এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। আগে সম্মত হওয়া কর্মসূচিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে বিভিন্ন খাতে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।    

পুতিনও ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্কের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন কৌশলগত কর্মসূচি ও নীতিগত সহযোগিতা রয়েছে, যা দিন দিন বিস্তৃত হচ্ছে। এ সময় তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনির সুস্বাস্থ্য ও সাফল্য কামনা করে শুভেচ্ছা জানান।

সিআইএসের বর্ধিত পরিসরের সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে প্রথমবারের মতো অংশ নেন পেজেশকিয়ান। একই সফরে তিনি কাস্পিয়ান সাগরবিষয়ক পরিবেশ সম্মেলনেও যোগ দেন। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি জ্বালানি, কৃষি, পরিবহন ও বাণিজ্য খাতে যৌথ প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন পেজেশকিয়ান ও পুতিন। দুই দেশের স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে এসব প্রকল্প এগিয়ে নেওয়ার বিষয়ে তারা একমত হন।

 

 

কিউএনবি/আয়শা/০৯ অক্টোবর ২০২৬,/দুপুর ১২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit