শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বগুড়ার শেরপুরে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ১৭১ Time View

আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ অভিযান-২০২২ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮মে) দুপুরে শহরের ধুনটমোড়স্থ খাদ্যগুদামে প্রধান অতিথি বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান লাল ফিতা কেটে এই অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন আল কাইয়ুম, ধুনটমোড় সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা সেমি অটো মিল মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ, শেরপুর থানা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস কুদু, সাধারণ সম্পাদক আলিমুর রেজা হিটলার, এমপির পিএস কোরবান আলী মিলন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ধান-চাতাল ব্যবসায়ী, কৃষক, মিল মালিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এই উপজেলায় ১৩হাজার ১৬মেট্রিকটন চাল ও ২হাজার ৭৯৪ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে এই চাল সরবরাহ করার জন্য ১শ’ ৯৯জন মিলার চুক্তিবদ্ধ হয়েছেন। ৪০টাকা কেজি তাদের নিকট থেকে চাল কেনা হবে। আর লটারির মাধ্যমে নির্বাচিত ৯৩১জন কৃষক নির্বাচিত হয়েছেন। সরাসরি তাদের কাছ থেকে ২৭টাকা কেজি দরে এই ধান সংগ্রহ করা হবে। আগামি ৩১আগস্ট পর্যন্ত এই বোরো ধান-চাল সংগ্রহ অভিযান চলবে বলেও সূত্রটি জানায়।

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit