মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শ্রীলঙ্কায় সহিংসতায় উসকানির অভিযোগে দুই সাংসদ গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ মে, ২০২২
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ভাই মাহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রিত্ব ছাড়ার পর গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো দেশটির পার্লামেন্ট অধিবেশন বসে। গতকালের অধিবেশনে প্রেসিডেন্ট গোতাবায়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করেন পার্লামেন্টের বিরোধী দল তামিল ন্যাশনাল অ্যালায়েন্স (টিএনএ)। তবে প্রেসিডেন্টের নেতৃত্বাধীন নড়বড়ে জোটটি এ প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়ায় অনায়াসে পার পেয়ে যান ৭২ বছর বয়সী প্রেসিডেন্ট গোতাবায়া।

এদিকে শ্রীলঙ্কার পুলিশ দেশটির ক্ষমতাসীন দলের দুই আইনপ্রণেতাকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে জনগণকে উসকানি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার শ্রীলঙ্কার সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ৯ মে ক্ষমতাসীন দলের হাজারো সমর্থক রাজধানী কলম্বোতে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়। সরকারবিরোধী বিক্ষোভকারীরা সে দেশের অর্থনৈতিক সংকটের জন্য প্রেসিডেন্ট রাজাপক্ষকে দায়ী করে তার পদত্যাগ দাবি করে আসছিলেন।

ওই সময় বিক্ষোভকারীরা সহিংস হয়ে উঠলে এবং ক্ষমতাসীন দলের ৭০ জন নেতার বাড়িতে হামলা চালানোর পর তৎকালীণ প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপক্ষে পদত্যাগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দলের দুই সাংসদকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পরে রাতেই তাদের গ্রেপ্তার করা হয়। ওই কর্মকর্তা আরো বলেন, দুই সাংসদের বিরুদ্ধে প্রমাণ থাকায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।

গত সপ্তাহে সনাথ নিশান্তা ও মিলান জয়তিল্কেসহ ২২ জন রাজনীতিবিদের শ্রীলঙ্কা ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়। সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে ও তার ছেলে নামাল এই তালিকায় আছেন। তাদের বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

 

 

কিউএনবি/আয়শা/১৮.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit