মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

লেবাননে ১৩ আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের পার্লামেন্ট নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা অন্তত ১৩টি আসনে জয়ী হয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

বিজয়ী ১৩ জন সংস্কারপন্থী প্রার্থীর মধ্যে ১২জনই নবাগত। তারা লেবাননের ক্ষমতাসীন শাসক অভিজাতদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। খবর এএফপি’র।

লেবাননের অনেক নাগরিকই ২০১৯ সাল থেকে দেশের অর্থনৈতিক মন্দাবস্থার জন্য রাজনৈতিক অভিজাতদের দায়ী করে। ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরোধিতাকারী সংস্কারপন্থী ও পুরনো দলগুলো রোববারের নির্বাচনে সাফল্য লাভ করেছে।

হিজবুল্লাহ ও তাদের প্রধান শিয়া মিত্র আমাল দল তাদের সম্প্রদায়ের জন্য সংরক্ষিত ২৭টি আসন ধরে রেখেছে। কিন্তু কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো, সংস্কারপন্থী ২ প্রার্থী দক্ষিণ লেবাননের শক্ত ঘাঁটিতে হিজবুল্লাহ মিত্রদের কাছ থেকে আসন ছিনিয়ে নিয়েছে। রাজধানী বৈরুতে নির্বাচিত ১৯ জন সংসদ সদস্যের মধ্যে অন্তত পাঁচজন স্বতন্ত্র।

কিছু সংস্কারপন্থী পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে যে, তারা কিছু প্রবাসী ভোট জোরপূর্বক বাতিল করার চেষ্টা করেছে।

লেবানিজ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক ইলেকশন বলেছে, হিজবুল্লাহ সহ পুরনো দলগুলোর সমর্থকদের হুমকির পর তাদের নিরপেক্ষ কিছু পর্যবেক্ষককে ভোটকেন্দ্র থেকে প্রত্যাহার করতে হয়েছে।

সোমবার এক বিবৃতিতে তারা নির্বাচনকালে অনিয়মের অভিযোগ করেছে। তবে, স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ অস্বীকার করেছেন।

 

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit