সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
আমদানি-রপ্তানি বাণিজ্যে শঙ্কা কাস্টমসের ৭ কর্মকর্তা বদলি আগামী ২-১ দিনের মধ্যে সার সংকট পরিস্থিতি স্বাভাবিক হবে : কৃষিমন্ত্রী শুধু প্রযুক্তি হিসেবে নয়, এআই হোক উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার : জনপ্রশাসন উপদেষ্টা এবার সাত দফা দাবিতে ঢাকা-রংপুর লংমার্চের ডাক জামায়াতের সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’

নেত্রকোনায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বাস্তায় বিক্ষোভ

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ২১৫ Time View

শান্তা ইসলাম,নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫ দফা দাবী বাস্তবায়নে ক্লাস বর্জন করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী শ্রেণিকক্ষ থেকে বের হয়ে গেইটের সামনে রাস্তা ব্যারিকেড সৃষ্টি করে ৫ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করে।পুলিশ এসে শিক্ষার্থীদেরকে রাস্তা ছেড়ে বিদ্যালয়ের ভেতরে প্রবেশের অনুরোধ জানায়। শিক্ষার্থীরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে বিক্ষোভ করতে থাকে। বেলা ১টার দিকে বিদ্যালয়ের শিক্ষকরা তাদের দাবি মেনে নেয়ার আশ^াস দিলে তারা রাস্তা ছেড়ে বিদ্যালয়ে প্রবেশ করে।শিক্ষার্থীদের দাবীগুলো হচ্ছে- বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের স্থলে একজন যোগ্য ও অভিজ্ঞ প্রধান শিক্ষক নিয়োগ, নিয়মিত ক্লাস নেওয়া ও দ্রুত সিলেবাস প্রদান, নিয়মিত ক্লাস রুম পরিস্কারকরণ, উন্নতমানের টিফিন প্রদান ও খেলাধুলা সামগ্রী প্রদান।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা স্বপ্না রানী সরকার জানান, স্কুলের প্রধান শিক্ষিকা ছুটিতে রয়েছেন। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি লিখিত আকারে তাদের কাছে জমা দিয়েছে, এ ব্যাপারে আলোচনার মাধ্যমে পরবর্তীতে এসব সমস্যার সমাধান করা হবে।আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আকলিমা খাতুন জানান, তিনি ময়মনসিংহে বাসায় আছেন, চোখের অপারেশনের পর পুনঃরায় ডাক্তার দেখানোর জন্য ছুটি নিয়েছেন। বিদ্যালয়ে যান না এ কথাটি ঠিক নয়, অসুস্থতা নিয়েও তিনি ময়মনসিংহ থেকে প্রতিদিন বিদ্যালয়ে যাওয়া আসা করেন।নেত্রকোনার জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলন ও দাবি দাওয়ার কথা শুনেছি। বিদ্যালয়ে গিয়ে সকলের সাথে আলোচনা করে পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হবে।

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit