মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

এবার সরাসরি সিদ্ধান্ত জানিয়ে দিলেন এরদোগান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে বাধা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিস্যেপ তাইয়্যেপ এরদোগান। 

সেদিন এরদোগান বলেছিলেন, ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছি না আমরা।

তবে এবার আর কোনো আকার ইঙ্গিত না, প্রেসিডেন্ট এরদোগান সরাসরি বলেছেন, ফিনল্যান্ড-সুইডেন ন্যাটোতে আবেদন করলে সেটিতে ভেটো দেবে তুরস্ক। 

সোমবার তুরস্কতে একটি সংবাদ সম্মেলনে এরদোগান বলেন, সেসব দেশকে যারা তুরস্কের ওপর নিষেধাজ্ঞা দেয়, তাদের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিকে আমরা ‘হ্যাঁ’ বলব না।

সিরিয়ায় সামরিক অভিযান চালানোর কারণে ২০১৯ সালে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয় সুইডেন। সে বিষয়টির কথাই উল্লেখ করেছেন এরদোগান। 

তাছাড়া এ দুটি দেশকে জঙ্গীদের আতুর ঘর হিসেবেও উল্লেখ করেন তার্কিস প্রেসিডেন্ট। 

তুরস্কের বিচার মন্ত্রণালয় জানায়, গত ৫ বছরে জঙ্গিদের তুলে দেওয়ার তুরস্কের ৩৩টি আবেদনে কোনো সাড়া দেয়নি সুইডেন ও ফিনল্যান্ড।

তুরস্ক পিকেকে সন্ত্রাসী সংগঠন ও এটির মিত্রদের বেশ কয়েকজনকে তাদের হাতে তুলে দিতে আবেদন জানিয়েছে। তুরস্কের দাবি, পিকেকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন ২০১৬ সালে অভ্যুত্থানের মাধ্যমে এরদোগানকে উৎখাতের ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল। 

তুরস্ক বিশেষ করে সুইডেনকে এ ক্ষেত্রে দায়ি করে যে তারা পিকেকে সন্ত্রাসীদের মদদ দিচ্ছে। 

এদিকে তুরস্ককে বোঝাতে ফিনল্যান্ড ও সুইডেন নিজেদের প্রতিনিধিদের তুরস্কে পাঠাতে চেয়েছিল। 

এ বিষয়ে এরদোগান বলেছেন, তাদের তুরস্কে আসার প্রয়োজন নেই। 

এদিকে তুরস্কের এমন বাধ সাধার বিষয়টি থাকবে না বলে জানিয়েছেন ন্যাটোর সাবেক ডেপুটি অ্যাসিসটেন্ট জেনারেল স্টেফানি বাবস্ট।

তিনি বলেছেন, তুরস্ক  এ ইস্যুটি সামনে এনে সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টা করবে। 

যার মধ্যে থাকবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আধুনিক অস্ত্র কেনার বিষয়টি। 

সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:৫৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit