মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

‘যুদ্ধ বন্ধের’ আলোচনা বন্ধ হয়ে গেছে: রাশিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনের সঙ্গে যে আলোচনা হচ্ছিল সেটি বন্ধ হয়ে গেছে। রাশিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর  বরাত দিয়ে এমন খবর জানিয়েছে রুশ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো এ ব্যাপারে বলেছেন, না, এখন আর কোনো আলোচনা হচ্ছে না। ইউক্রেন আসলে আলোচনা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে। 

এর আগে অনলাইনে যুদ্ধ বন্ধ করার জন্য যেসব আলোচনা হয়েছিল সেসব আলোচনা থেকে কোনো ফল পাওয়া যায়নি।এদিকে যুদ্ধ বন্ধ করার আলোচনা বন্ধ হলেও মারিউপোলের আজভস্টালে আটকে থাকা ইউক্রেনীয় সেনাদের উদ্ধার করতে রাশিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। এরই অংশ হিসেবে সোমবার দুইপক্ষ আজভস্টাল থেকে আহত সেনাদের উদ্ধার করতে সম্মত হয়। 

অবশেষে মঙ্গলবার ২৬৪ জন আহত সেনাকে আজভস্টাল থেকে বের করে নিয়ে আসে রাশিয়া। এসব সেনাদের অবশ্য নিজেদের জিম্মায় নিয়েছে রুশ বাহিনী। তাদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে রাশিয়ার নিয়ন্ত্রণধীন একটি হাসপাতালে। বর্তমানে নিজেদের সেনাদের জীবিত ফিরে পাওয়ার দিকেই মনযোগ দিয়েছে ইউক্রেন। 

সূত্র: আল জাজিরা

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৫:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit