মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

চুরি হয়ে গেছে ইমরান খানের মোবাইল ফোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ৯১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ব্যবহার করা দুটি মোবাইল ফোন চুরি হয়ে গেছে। সোমবার ইমরান খানের মুখপাত্র শাহবাজ গিল এক টুইট বার্তায় এ তথ্য জানায়। খবর জিও নিউজের।

সম্প্রতি তিনি অভিযোগ করেছিলেন, তাকে হত্যা করার চেষ্টা চলছে। হত্যাচেষ্টার প্রমাণসহ একটি ভিডিও তিনি তার কাছে নিরাপদে রেখে দিয়েছেন। এমন অভিযোগ তোলার পর ইমরান খানের মোবাইল ফোন চুরির তথ্য জানা গেল।  শাহবাজ গিল টুইট বার্তায় জানান, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান শনিবার পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরে পিটিআই আয়োজিত এক বিশাল জনসমাবেশে ভাষণ দেন। ওই কর্মসূচি শেষ করে ফেরার সময় শিয়ালকোট বিমানবন্দর থেকে তার দুটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। কেন তিনি ভিডিও রেকর্ড করে রেখেছেন, এ প্রসঙ্গে ইমরান বলেন, যদি আমার কিছু ঘটে যায়, তাই আমি দেশে ও দেশের বাইরে কারা এ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, তা যেন দেশবাসী জানতে পারেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit