বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাবিপ্রবিতে জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের নতুন কমিটি গঠন সিট নীতিমালার দাবিতে ঢাবি সিন্ডিকেট সভা ঘেরাও করে ডাকসুর বিক্ষোভ জাপানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ চাঁদা তোলা হাতির শুড়ের আঘাতে ইজিবাইক উল্টে শিশু নিহত, মাহুতকে গণপিটুনি অস্ট্রেলিয়া সিরিজ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জিং কারাগারেই স্টুডিও, বন্দিদের গান ছড়াচ্ছে বিশ্বজুড়ে মানসিক ক্লান্তি দূর করতে ২০ লাখ ডলারের তহবিল ফেরালেন টেক প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র থেকে ১৩ বছরের জন্য এলএনজি আমদানির নীতিগত অনুমোদন সুদিনে ও দুর্দিনে মুমিনের করণীয় কী? তুরস্ককে ‘এফ-৩৫’ দেওয়া নিয়ে নেতানিয়াহুর আপত্তি উড়িয়ে দিলেন ট্রাম্প

রাশিয়ান সীমান্তের কাছে ন্যাটোর বৃহত্তম সামরিক মহড়া শুরু

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সীমান্ত থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে এস্তোনিয়ায় বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে সামরিক জোট ন্যাটো। বাল্টিক দেশগুলোর ইতিহাসে এটি অন্যমত বৃহত্তম মহড়া। সোমবার ‘হেজহগ ২০২০’ নামের এই মহড়া শুরু হয়। রাশিয়ার সংবাদমাধ্যম আরটি এই খবর প্রকাশ করেছে। এই মহড়ায় ন্যাটোর সদস্য এবং সহযোগীসহ মোট ১৪টি দেশের অন্তত ১৫ হাজার সেনা অংশ নেবেন বলে জানানো হয়েছে। ফিনল্যান্ডের রাষ্ট্রীয় টেলিভিশন ইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ায় অংশ নেওয়া সেনাদের মধ্যে ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনের সেনা রয়েছেন। সামরিক বাহিনীর সব শাখা এ মহড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে। 

আকাশ, পানি ও স্থলপথে মহড়ায় অংশ নেবেন সেনারা। এ ছাড়া সাইবার যুদ্ধের বিষয়েও প্রশিক্ষণ নেবেন মহড়ায় অংশ নেওয়া সেনারা। ন্যাটো এক বিবৃতিতে জানায়, এ মহড়ায় মার্কিন নৌবাহিনীর ওয়াস্প-ক্লাস ল্যান্ডিং শিপ ‘কিয়ারসার্জ’-কেও অংশ নিতে দেখা যাবে। তবে রাশিয়ার সীমান্তের ৬০ কিলোমিটার দূরে শুরু হওয়া এ মহড়ার সঙ্গে ইউক্রেনে চালানো মস্কোর সামরিক অভিযানের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছে ন্যাটো এবং এস্তোনিয়ার প্রতিরক্ষা বাহিনীর মেজর জেনারেল ভেইকো-ভেল্লো পাম। 

এদিকে এই সামরিক মহড়াটি এমন এক সময়ে শুরু হলো যখন নর্ডিক দেশ ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোর সদস্য হওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে এবং সদস্যপদ পেতে আনুষ্ঠানিক আবেদন করার ঘোষণা দিয়েছে। তবে পশ্চিমা কর্তৃপক্ষ বলছে, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার আগেই এ মহড়ার পরিকল্পনা করা হয়েছিল। এস্তোনিয়ায় হওয়া এই মহড়া রাশিয়ান সীমান্তের কাছে হওয়া ন্যাটোর বড় মাত্রার সামরিক কর্মকাণ্ডের একটি অংশ মাত্র। 

আরেক বাল্টিক দেশ লিথুনিয়ার আয়োজনে চলছে ‘আয়রন ওলফ’ নামে সামরিক মহড়া, যেখানে ন্যাটোর তিন হাজার সেনার পাশাপাশি এক হাজার সামরিক সরঞ্জামও ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে জার্মানির লিওপার্ড ট্যাঙ্ক-২ ও আছে। অন্যদিকে শুক্রবার দেওয়া ন্যাটোর এক বিবৃতিতে জানা যায়, ন্যাটোর বৃহত্তম দুটি মহড়া ‘ডিফেন্ডার ইউরোপ’ এবং ‘সুইফট রেসপন্স’ অনুষ্ঠিত হচ্ছে পোল্যান্ডসহ আটটি দেশে। এ মহড়ায় ২০টি দেশের ১৮ হাজার সেনা অংশ নিচ্ছেন। 

সূত্র: বিবিসি।

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৯:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit