মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

জাতীয় নির্বাচনের জন্য নওয়াজের সিদ্ধান্তের অপেক্ষায় পাকিস্তান : মরিয়ম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ মে, ২০২২
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ বলেছেন, ‘খেলা এখন আর ইমরান খানের হাতে নেই। তার দল খারাপ করার দায় এড়ানোর চেষ্টা করছেন তিনি। পাকিস্তানে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সিদ্ধান্ত দেয়ার পর।’ খবর ডনের।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোটলা শহরে গত রবিবার দলীয় সমর্থকদের এক জনসভায় নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম এসব কথা বলেন। তার অভিযোগ, ইমরান খানের পিটিআই সরকার দেশের অর্থনীতির জন্য ‘ল্যান্ডমাইন’ পুঁতে এবং অর্থনীতিকে জীবন-মরণ সন্ধিক্ষণে রেখে গেছেন। ইমরান খানকে খুনের চেষ্টার দাবি উড়িয়ে মরিয়ম নওয়াজ আরও বলেন, ইমরান খানকে হত্যা করার চেষ্টার অভিযোগ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের নামসহ তৈরি সেই ভিডিও প্রকাশ করা হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেয়েও ইমরান খানের জন্য বেশি নিরাপত্তার ব্যবস্থা করা হবে।

মরিয়ম নওয়াজ বলেন, ‘ইমরান খান, কোনো ট্র্যাজেডি ঘটার জন্য অপেক্ষা করবেন না। আমি আপনাকে (ইমরান) নিশ্চয়তা দিচ্ছি, নওয়াজ শরীফের মন অনেক বড় এবং তিনি আপনার জন্য প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের চেয়েও বেশি নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করবেন।’

 

 

কিউএনবি/আয়শা/১৭.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit