মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সুইস রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাড়ছে বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান ২০৩১ সালের মধ্যে ৪৫ লাখ মানুষকে দক্ষতাভিত্তিক সাক্ষরতায় আনার পরিকল্পনা ব্রাজিল আর কখনো চ্যাম্পিয়ন হবে না, বললেন সাবেক ফুটবলার ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ

সামনে আরও ভয়াবহ দিনের শঙ্কা : শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১১১ Time View

ডেস্কনিউজঃ জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। তিনি বলেছেন, সংকটাপন্ন শ্রীলঙ্কার পেট্রল ফুরিয়ে গেছে এবং দেশটি প্রয়োজনীয় আমদানির অর্থায়নের জন্য ডলার খুঁজে পাচ্ছে না। খবর এনডিটিভি।

রনিল বলেন, ‘আমাদের পেট্রল ফুরিয়ে গেছে…এই মুহূর্তে আমাদের কেবল একদিনের জন্য স্টকে পেট্রল আছে।’ একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, তাদের দেউলিয়া দেশ আগামী মাসগুলোতে আরও দূর্দশার সম্মুখীন হতে পারে।

দেশটির নতুন এই প্রধানমন্ত্রী বলেন, সরকার তেলের তিনটি চালানের জন্য অর্থ প্রদানের জন্য ডলার বাড়াতেও অক্ষম, জাহাজগুলো তাদের কার্গো ছাড়ার আগে অর্থপ্রদানের জন্য কলম্বো বন্দরের বাইরে অপেক্ষা করছে।

গত বৃহস্পতিবার শপথ নেওয়া রনিল আরও বলেন, ‘আগামী কয়েক মাস হবে আমাদের জীবনের সবচেয়ে কঠিন মাস। সত্যকে আড়াল করার এবং জনসাধারণের কাছে মিথ্যা বলার কোনো ইচ্ছা আমার নেই।’

এদিন তিনি জনগণকে ধৈর্য সহকারে আগামী কয়েক মাস সহ্য করার আহ্বান জানান এবং প্রতিশ্রুতি দেন, তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন। এছাড়া রনিল জানান, মে মাসে ১৪ লাখ বেসামরিক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য সরকারের নগদ অর্থও শেষ হয়ে গেছে।

২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশটি ব্রিটেনের কাছ থেকে স্বাধীন হওয়ার পর প্রবল অর্থনৈতিক সংকটে ভুগছে। এ নিয়ে কয়েক মাস থেকে দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এরমধ্যে গত ৯ মের বিক্ষোভ চরম সহিংসতায় রুপ নেয়। সেদিনের বিক্ষোভে ক্ষমতাসীন এক এমপিসহ ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে তিন শতাধিক। বাধ্য হয়ে পদত্যাগ করেছেন মাহিন্দা রাজাপাকসে। এরপরে প্রধানমন্ত্রী হিসেবে রনিলকে নিয়োগ দেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

কিউএনবি/বিপুল/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/ রাত ৯.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit