বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
ফ্রান্সের দাঙ্গা ও ভারতের আন্দোলনের যোগসূত্র কোথায়, অনুসন্ধানে যা উঠে এসেছে প্যারিসে লুণ্ঠন, মুহূর্তেই শেষ বাংলাদেশি হাসানের ১০ বছরের শ্রম-সঞ্চয় রিয়াদে ম্যাক্রোঁর আকস্মিক ‘সংহতি’ সফর ফ্রান্সে ক্ষোভের আগুন, বিক্ষোভের নতুন বার্তা নিয়ে ইউরোপের ১০১ সংগঠন ত্রিপক্ষীয় সম্মেলনে মুখোমুখি হতে যাচ্ছেন পুতিন, জিনপিং ও ট্রাম্প: ক্রেমলিন ট্রাম্প-জেলেনস্কির পারস্পরিক অবিশ্বাস: যুক্তরাষ্ট্র-ইউক্রেন সম্পর্কে চরম অবনতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র: এনবিসি ফ্রান্সে ফের বিক্ষোভের ডাক, সহিংসতা কঠোর হাতে দমনের ঘোষণা ম্যাক্রোঁর ইরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে দীর্ঘস্থায়ী সমাধান চান ট্রাম্প ভারতের বিক্ষোভে ইন্ধনের অভিযোগ, মার্কিন আইনপ্রণেতাদের নজরে সিংহামের সংগঠন

টিসিবির পণ্য বিক্রি স্থগিত কেন, জানালেন বাণিজ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : সোমবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকের মাধ্যমে ভোজ্যতেলসহ অন্যান্য পণ্য বিতরণের কথা ছিল। সেটি স্থগিত করেছে সরকার। টিসিবির ট্রাকে করে সয়াবিন তেলসহ নিত্য পণ্য বিক্রির পরিকল্পনা কেন বাদ দেওয়া হল, সেই কারণ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী আমাদের বলেছেন— শহরের এই মানুষগুলোকে টিসিবির পণ্য দেওয়া হচ্ছে, গ্রামের মানুষকে তো দেওয়া হচ্ছে না। তোমরা একটু সময় নিয়ে দাও। 

টিপু মুনশি বলেন, ঢাকাতে আমরা একটু সময় নিয়ে টিসিবির পণ্য দেব। এর আগে ঢাকাতে আমরা কোনো তালিকা পাইনি, যে নেটওয়ার্কে গ্রামে দেওয়া হয়েছিল। আমরা আগামী মাস থেকে এক কোটি পরিবারকে তেলসহ অন্যান্য পণ্য সরবরাহ করব। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য মূল্য সহনীয় রাখার লক্ষ্যে টিসিবি ডিলারদের মাধ্যমে ট্রাকের সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করত। পরে তা স্থগিত করে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ শুরু হয়।

ঈদের আগে সরকারি এই সংস্থা জানিয়েছিল, ১৬ মে থেকে আবার সারাদেশে সব মহানগরী, জেলা ও উপজেলায় ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হবে। টিসিবির ট্রাক সেলে ১১০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রির কথা ছিল, যেখানে বাজারে দাম ২০০ টাকার কাছাকাছি। এছাড়া টিসিবির ট্রাকে প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মশুর ডাল ৬৫ টাকা এবং ছোলা ৫০ টাকা দরে বিক্রি হচ্ছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit