মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৬

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় পার্বত্য প্রদেশ খাইবার পাখতুনওয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলায় আত্মঘাতী বোমা হামলা ঘটেছে। এতে নিহত হয়েছে তিন শিশু ও তিন সেনাসদস্য। 

রোববার পৃথক এক হামলায় একই রাজ্যের রাজধানী পেশোয়ারে নিহত হয়েছেন দেশটির সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি। খবর আলজাজিরার।

পাকিস্তানের সেনাবাহিনী থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, রোববার উত্তর ওয়াজিরিস্তানের আফগানিস্তান সীমান্ত সংলগ্ন শহর মির আলির কাছে একটি গ্রামে সেনাবাহিনীর টহলরত একটি গাড়িকে লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এ সময় ওই সড়কের পাশে ফাঁকা জাগায় খেলছিল তিনশিশু।

হামলায় দুই সেনাসদস্য ঘটনাস্থলেই নিহত হন, গুরুতর আহত হন বাকি এক সেনাসহ ওই তিন শিশু। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি বলে উল্লেখ করা হয়েছে সেনাবাহিনীর বিবৃতিতে।

বিবৃতিতে আরও বলা হয়, হামলাকারী নিজের শরীরে বাঁধা বিস্ফোরক লাদেন ভেস্টের মাধ্যমে হামলা চালিয়েছে। কারা এ হামলা চালিয়েছে, এখনও নিশ্চিত হওয়া যায়নি। কোনো ব্যক্তি বা গোষ্ঠী এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকারও করেনি।

এদিকে, একই দিন খাইবার পাখতুনওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের বাট্টা তাল বাজার এলাকায় বন্দুক হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের দুই ব্যক্তি। নিহতদের নাম রণজিৎ সিং (৩৮) ও কানওয়ালজিৎ সিং (৪২)।

পেশোয়ারের পুলিশ কর্মকর্তা এজাজ খান সংবাদমাধ্যম এপিকে জানান, বাট্টা তাল বাজার এলাকায় মসলার দোকান ছিল রণজিৎ ও কানওয়ালজিতের। রোববার সকালে তারা যখন দোকান খুলছেন, সে সময় মোটর সাইকেলে করে দুই ব্যক্তি সেখানে আসে এবং তাদের মধ্যে একজন  তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে।

গুলি ছোড়ার পরই ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। এই ঘটনার দায়ও এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

এজাজ খান আরও জানিয়েছেন, পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু হওয়ার কারণেই খুন হয়েছেন রণজিৎ ও কানওয়ালজিৎ। হামলাকারীদের ধরতে ইতোমধ্যে পুলিশী অভিযান শুরু হয়েছে বলেও এপিকে উল্লেখ করেছেন এজাজ।

 

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit