রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় রদবদল নেত্রকোণায় সংরক্ষিত নারী আসনে আলোচনায় অধ্যক্ষ রাবেয়া খাতুন নেত্রকোনায় জাতীয় অগ্রাধিকারের রুফটপ সোলারে আহ্বান জা‌নি‌য়ে মানববন্ধন ও স্মারকলিপি কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ নওগাঁয় এক ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার ‘ভারতের সাবেক ক্রিকেটারদের ভাষা খারাপ’

দিল্লির তাপমাত্রা ছাড়াল ৪৯ ডিগ্রি, দুর্বিষহ পরিস্থিতি

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯২ Time View

 আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে তাপপ্রবাহ পূর্বের সব রেকর্ডকে ভেঙে দিল। রোববার দিল্লির বিভিন্ন জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা মাপা হয়েছে ৪৯ ডিগ্রি সেলসিয়াসের বেশি। যার জেরে জনজীবন কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। শুষ্ক পশ্চিমী বায়ু প্রবেশের কারণের এই পরিস্থিতি বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

রোববার রাজধানীর দুটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল। উত্তর-পশ্চিম দিল্লির মুঙ্গেশপুরে পারদ ছিল ৪৯.২ ডিগ্রি সেলসিয়াস।

আর নাজফগড়ে তাপমাত্রা ছিল ৪৯.১ ডিগ্রি। এই দুটি জায়গা রেকর্ড তৈরি করেছে। এছাড়া স্পোর্টস কমপ্লেক্সে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.৪ ডিগ্রি সেলসিয়াস, জাফরপুরে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস, পীতামপুরায় ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস এহং রিডে ৪৭.২ ডিগ্রি সেলসিয়াস। আয়াননগরে ৪৬.৮ ডিগ্রি সেলসিয়াস, পালামে ৪৬.৪ ডিগ্রি সেলসিয়াস, লোধী রোডে ৪৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দিল্লির সফদরজং অবজার্ভেটরিতে তাপমাত্রা বেড়ে ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। অর্থাৎ এই তাপমাত্রা ছিল এই মৌসুমের সবচেয়ে বেশি।

অন্যদিকে উত্তর প্রদেশের বুন্দেলখন্ড অঞ্চলের বান্দা জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড গড়ে। যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ।

একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সোমবার পঞ্জাব ও হরিয়ানার উত্তরাঞ্চলে ধূলিঝড় ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশের অবশিষ্ট অংশ এবং দিল্লি এনসিআরের বিচ্ছিন্ন এলাকায় মৃদু ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জনাচ্ছে আবহাওয়া অফিস।

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit