মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

আরও দুটি ইউক্রেনীয় এস-৩০০ ধ্বংসের দাবি রাশিয়ার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ মে, ২০২২
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের আরও দুটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৩০০ ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কনাশেনকভ বলেছেন, সুমি অঞ্চলের স্ফিলেভকা এলাকার কাছে ইউক্রেনের ওই দুটি এস-৩০০ ধবংস করা হয়েছে। খবর আনাদোলুর।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার বিমানবাহিনী রোববার ইউক্রেনের আরও ৩২টি সামরিক অবস্থানে হামলা চালিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জানান, এ পর্যন্ত ইউক্রেনের ১৬৫টি যুদ্ধবিমান, ১২৫টি হেলিকপ্টার, ৮৭৯টি সামরিক যান, ৩০৬টি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, ৩ হাজার ৯৮টি ট্যাংক, ৩৮১টি মাল্টি ব্যারেল রকেট ল্যাঞ্চার, ১ হাজার ৫২৫টি মর্টার এবং ২ হাজার ৯৩৪টি অত্যাধুনিক সামরিক যান ধ্বংস হয়েছে রাশিয়ার হামলায়।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ হাজার ৫৭৩ জন বেসামরিক লোক নিহত এবং ৩ হাজার ৮১৬ জন আহত হয়েছেন বলে জাতিসংঘের পরিসংখ্যানে বলা হচ্ছে।

তবে হতাহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের দাবি। এ পর্যন্ত ৬১ লাখ মানুষ ইউক্রেন থেকে পালিয়েছেন। এ ছাড়া দেশটির ৭৭ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

 

কিউএনবি/অনিমা/১৬.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সকাল ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit