মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে নবাগত ইউএনও’র সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট

আমিনুর রশীদ চৌধুরী রুমন, শ্রীমঙ্গল প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ মে, ২০২২
  • ১৬৬ Time View

আমিনুর রশীদ চৌধুরী রুমান: শ্রীমঙ্গল প্রতিনিধি :  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল । বুধবার (১১ মে) ২০২২ খ্রিঃ দুপুর ২ ঘটিকায় সময়ে উপজেলা কনফারেন্স রুমে সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে শ্রীমঙ্গলে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীমঙ্গল সকল প্রতিনিধিরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান। উক্ত সভায় আলোচনা কালে উপস্থিত সবাই প্রস্তাবিত শিল্পকলা একাডেমি ভবন বাস্তবায়নের প্রক্রিয়া অব্যাহত রাখতে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন , প্রতি উত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন বলেন, যেহেতু আমি নাটকের লোক, জেলা প্রশাসক মহোয়দের পরামর্শক্রমে এবং আপনাদের সম্মিলিত সর্বাত্বক সহযোগিতায় শিল্পকলা একাডেমি ভবন বাস্তবায়নে আমি সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব।

এছাড়াও শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী প্রাচীন পাবলিক পাঠাগার চালুকরণ বিষয়ে বলেন, আমি সরেজমিন তদন্ত করে সবাইকে সাথে নিয়েই এ ব্যাপারে পরবর্তী প্রদক্ষেপ গ্রহণ করবো। একান্ত ইচ্ছা ব্যক্ত করে তিনি আরও বলেন, শ্রীমঙ্গলের সমৃদ্ধ সাংস্কৃতিক অঙ্গণ সম্মন্ধে ইতোমধ্যে যতেষ্ট ধারণা লাভ করেছি। আমার একান্ত ইচ্ছা, এখানে একটি সার্বজনীন সাংস্কৃতিক আড্ডাস্থল গড়ে তোলার। এব্যাপারেও তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, শ্রীমঙ্গল কচি-কাঁচার মেলা সংগীত নিকেতনের অধ্যক্ষ জয়শ্রী চৌধুরী শিখা, গীতিকার ও সুরকার, সারগাম শ্রীমঙ্গলের অধ্যক্ষ বুলবুল আনাম, বিশিষ্ট সংগীত শিল্পী সুশীল শীল,অনুশীলন চক্র শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট শ্রীঙ্গলের সমন্বয়কারী মোঃ কাওছার ইকবাল,স্বর্ণরেনু সংগীত নিকেতনের পরিচালক ইপা বড়ুয়া মনি, সন্ধানী শিল্পী গোষ্ঠীর সভাপতি দেবব্রত দত্ত হাবুল, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উদীচী শিল্পী গোষ্ঠী শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক প্রশেনজিত রায় বিষু, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা শ্রীমঙ্গল শাখার সভাপতি শ্যামল আচার্য, সারগাম শ্রীমঙ্গলের সংগীত পরিচালক অনুপ বিশ্বাস, দ্রম থিয়েটার শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক বাবলু রায়, বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক, নৃত্যাঙ্গণ শ্রীমঙ্গলের পরিচালক ও প্রশিক্ষক সাজু দেব, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ প্রমূখ।

 

 

কিউএনবি/আয়শা/১৫.০৫.২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit